দেশে এসে ফিরেও যাচ্ছেন, এখনও পাননি সঙ্গে আনা লাগেজ

চৌধুরী আকবর হোসেন
২৫ জুলাই ২০২২, ১৭:১৪আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৭:৪৬

গত ২৭ জুন ঈদের ছুটিতে স্ত্রী ও কন্যাকে নিয়ে দেশে আসেন সাউথ আফ্রিকা প্রবাসী ফেরদৌস ইসলাম। ছুটি শেষে আজ সোমবার (২৫ জুলাই) দিবাগত রাতের ফ্লাইটে আফ্রিকায় ফিরেও যাবেন। অথচ এখনও তাকে সঙ্গে আনা লাগেজ ফেরত দিতে পারেনি কাতার এয়ারওয়েজ। এ বিষয়ে কাতার  এয়ারওয়েজে যোগাযোগ করে কোনও সদুত্তর পাননি তিনি। পরবর্তী সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের কাছে দিয়েছেন লিখিত অভিযোগ।

লিখিত অভিযোগে ফেরদৌস ইসলাম জানিয়েছেন, ২৭ জুন সাউথ আফ্রিকার জোহানেসবার্গ থেকে কাতার হয়ে দেশে এসেছি কাতার এয়ারওয়েজে (কিউআর-১৩৬৪ ও  & কিউআর-৬৪০)। ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ বেল্টে আমার ৯টি লাগেজের মধ্যে ৭টি পেয়েছি, দুটি পাইনি। সেদিন কাতার এয়ারওয়েজের কর্মীরা জানিয়েছেন, আমার লাগেজ একই ফ্লাইটে আসেনি, তারা আমার নাম-ঠিকানা লিখে রাখে। লাগেজ এলে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। দুটি লাগেজের মধ্যে একটি কুরিয়ারে পেয়েছি। আরেকটি পাইনি। তাদের সঙ্গে যোগাযোগ করেও কোনও তথ্য পাচ্ছি না।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, কাতার এয়ারওয়েজের মতো এয়ারলাইনের এমন আচরণ হতাশাজনক। তারা আমার লাগেজ দিচ্ছে না, আবার তাদের সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না।  আমি আজ রাতে ফিরে যাবো, জানি না তারা কী করবে। ঈদের সময় আত্মীয়-স্বজনের জন্য উপহার নিয়ে  এলাম, সেগুলো দিতে পারলাম না।

ফেরদৌস ইসলাম বলেন, ছুটি শেষ। আজ (২৫ জুলাই) রাতে আমি আবারও সাউথ আফ্রিকায় ফিরে যাবো। আমার মতো কোনও প্রবাসী যেন এ ধরনের ভোগান্তিতে না পড়েন, সেজন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। যাত্রীকে ক্ষতিপূরণ দেওয়া উচিত।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও ঢাকায় কর্মরত কাতার এয়ারওয়েজের কর্মীরা কথা বলতে রাজি হননি। তারা কাতারের প্রধান কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দেন।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম