ডিএনসিসিকে আরও আধুনিকায়ন করা হবে: আতিকুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২২, ১৬:৪৬আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৬:৪৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন,  নগর ব্যবস্থাপনায় সফল শহরগুলোর অভিজ্ঞতা কাজে লাগানো হবে উত্তর সিটির উন্নয়ন ও আধুনিকায়নের  কাজে।

মঙ্গলবার (২৬ জুলাই) রাজধানীর ওয়েস্টিন হোটেলে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘কমার্শিয়াল ‘ল ডিপার্টমেন্ট প্রোগ্রাম’র (সিএলডিপি) উদ্যোগে আয়োজিত তিন দিনের কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, শহর ভিন্ন ভিন্ন হলেও সমস্যা একই। এসব সমস্যা সমাধানে যেসব শহর ইতোমধ্যে সফল হয়েছে তাদের বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে আরও আধুনিকায়ন করা হবে।

তিনি আরও বলেন,  অনুরূপ জনবহুল এই ডিএনসিসির নানা সমস্যা সমাধানে আমরা যেভাবে সফলতা পেয়েছি সেই বাস্তব অভিজ্ঞতা আদান-প্রদান করতে হবে। বাস্তব জ্ঞান বিনিময়ের মাধ্যমে আমরা একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলতে চাই।

তিনি  জানান,  সিএলডিপি কর্তৃক আয়োজিত এই কর্মশালা ডিএনসিসি কর্মকর্তাদের ভবিষ্যৎ জীবনে সিদ্ধান্ত প্রণয়নের ক্ষেত্রে কাজে লাগবে।

এ সময় তিনি কর্মশালাটি আয়োজনের জন্য সিএলডিপির প্রতিনিধিদের ধন্যবাদ দিয়ে বলেন, সামনের দিনগুলোতে আরও কোন কোন ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে।

সিএলডিপি’র পক্ষ থেকে সিএলডিপির উপপ্রধান জো ইয়াং এবং মায়ামি ডেট কাউনটির সাবেক কর্মকর্তা হোসে গলন উপস্থিত ছিলেন। ডিএনসিসির পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান প্রকৌশলীসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডিএনসিসির কর্মকর্তাদের নগর ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা বাড়াতে সিএলডিপি এবং ডিএনসিসির যৌথ আয়োজনে তিন দিনব্যাপী এই কর্মশালায় ডিএনসিসির মোট ১২০ জন কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠান শেষে কর্মশালায় অংশ নেওয়া কর্মকর্তাদের মাঝে সনদ বিতরণ করা হয়।

/আরএইচ/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম