কম দামে মোবাইল কিনতে গিয়ে ছিনতাইকারীদের খপ্পরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২২, ২৩:২২আপডেট : ২৬ জুলাই ২০২২, ২৩:২২

অনলাইনে যোগাযোগ করে দামি মোবাইল কম দামে কিনতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক শিক্ষার্থী। ছিনতাইকারীদের  ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মাহফুজুর জয় নামে ঢাকা পলিটেকনিক্যাল কলেজের ওই শিক্ষার্থী।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে আব্দুলাহপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের জখম রয়েছে।

নারায়ণগঞ্জ ফতুল্লার ভুইগর এলাকায় থাকেন ঢাকা পলিটেকনিক্যাল কলেজের ছাত্র জয়। পড়াশোনার পাশাপাশি গার্মেন্টস এক্সেসরিজ সাপ্লাইয়ের ব্যবসা করেন।

আহতের চাচাতো ভাই লুৎফুল্লাহ হিল মজিদ বলেন, অনলাইনে সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রির বিজ্ঞাপন দেখে, সেখানে দেওয়া নম্বরে যোগাযোগ করেন। মোবাইলটির মূল্য ছিল সাড়ে ৬ হাজার টাকা। যদিও এর বাজারদর ২৮ থেকে ৩০ হাজার টাকা।

তিনি বলেন, মোবাইল কিনতে দুপুরের দিকে আব্দুল্লাহপুর যায় জয়। সেখানে আব্দুল্লাহপুর খন্দকার ফিলিং স্টেশনের উত্তর পাশে কথিত মোবাইল বিক্রেতা সাকিবের সঙ্গে কথা হয় তার । সাকিব তার বাসার কথা বলে জয়কে পাশেই একটি বাড়িতে নিয়ে যান। সেখানে খালি রুমে যাওয়ার পর আরও কয়েক জন এসে তাকে মারধর করে। এক পর্যায়ে তারা তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ২৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, বিষয়টি উত্তরা পশ্চিম থানাকে অবহিত করা হয়েছে। আহত মাহফুজুর ঢামেকে চিকিৎসাধীন।

 

/এআইবি/এআরআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম