বন্ধুর প্রেমিকার সঙ্গে সম্পর্কের জেরে পোশাক শ্রমিককে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২২, ১৫:৫৬আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৭:০২

গাজীপুরে বন্ধুর প্রেমিকার সঙ্গে প্রেমের সম্পর্ক করার অভিযোগে পোশাক শ্রমিক ইমন রহমানকে (২১) হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১। বুধবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর কাওরান বাজারে মিডিয়া সেন্টারে র‍্যাব-১ অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন এ তথ্য জানান।

আসামিরা হলো, রাশিদুল ইসলাম রাশু (২২) ও বিপুল চন্দ্র বর্মণ (১৯)। রাশুকে টাঙ্গাইল এবং বিপুল চন্দ্র বর্মণকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়।

আব্দুল্লাহ আল মোমেন বলেন, ‘ইমনকে হত্যার কথা স্বীকার করেছে গ্রেফতার দুজন। ইমনসহ হত্যাকারীরা একই স্কুলে পড়তো। কয়েক বছর ধরে মাদক সেবন ও ব্যবসায় জড়িয়ে পড়ে তারা।’

র‌্যাব-১ অধিনায়ক বলেন, ‘একটি মেয়ের সঙ্গে ইমন ও রাশুর প্রেম ছিল। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। এরই জেরে ইমনকে হত্যার পরিকল্পনা করে রাশু। ৭ জুলাই ইমনকে ফোন করে বাসা থেকে ডেকে নেয়। ইমনের কাছে তার প্রেমিকাকে বকা দেওয়া ও বিরক্ত করার কারণ জানতে চায়। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে কাছে থাকা দা দিয়ে ইমনকে কোপাতে থাকে রাশু। অন্যরাও কুপিয়ে আহত করে তাকে। নিস্তেজ হয়ে গেলে ইমনকে তুরাগ নদীতে ফেলে দেয় তারা। ১৬ জুলাই ইমনের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।’

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘৭ জুলাই রাতে খাওয়ার পর দুই শত টাকা নিয়ে বাসা থেকে বের হয় ইমন। রাতে বাসায় না ফেরায় তাকে খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। ১১ জুলাই ইমনের পরিবার নিখোঁজের জিডি করে।’

 

 

/এআরআর/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম