আর্মি অ্যাভিয়েশনের একটি হেলিকপ্টারের ক্র্যাশ ল্যান্ডিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২২, ১৭:০২আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৭:১৮

আর্মি অ্যাভিয়েশনের একটি বেল-২০৬ হেলিকপ্টার নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে ইমার্জেন্সি ল্যান্ডিং প্রসিডিউর অনুশীলন করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার নবাবগঞ্জ উপজেলার একটি জলাশয়ে দুর্ঘটনাজনিত জরুরি অবতরণে বাধ্য হয়।

বুধবার (২৭ জুলাই) বেলা ১২টা ৫০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

হেলিকপ্টারের দুই পাইলট— লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল এবং মেজর শামসের শারীরিক অবস্থা আশংকামুক্ত। তাদেরকে হেলিকপ্টারযোগে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

আইএসপিআর জানায়, এলাকা ও হেলিকপ্টারের নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশ সহায়তা দিচ্ছে। এছাড়াও, পোস্তগোলা ও মাওয়া সেনানিবাস হতে নিরাপত্তা ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

/আরটি/এমএস/
সম্পর্কিত
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী 
যান্ত্রিক ত্রুটি নিয়ে যশোরে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম