একশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২২, ১৮:৫৪আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৮:৫৪

একশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটি’র ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (২৬ জুলাই)। আয়োজনটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে করা হয়েছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় সংগঠনের নির্বাহী ও সাধারণ পরিষদের সদস্যরা দেশের প্রত্যন্ত অঞ্চল এমনকি দেশের বাইরে থেকেও যোগ দেন। এই বার্ষিক সাধারণ সভার আহ্বায়ক ছিলেন একশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির নির্বাহী বোর্ড ও সাধারণ পরিষদ সদস্য আনোয়ারা আনান আমান।

একশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির সাধারণ পরিষদের সদস্য প্রয়াত সৈয়দ নুরুল আলমের স্মরণে ‘এক মিনিট’ নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় এবারের সভার কার্যক্রম।

একশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির চেয়ারপারসন মনজুর হাসান ওবিই তার বক্তব্যের শুরুতে নতুন নির্বাহী বোর্ড সদস্য আনোয়ারা আনান আমান, তাসলিমা ইয়াসমিন এবং রেবেকা সুলতানাকে স্বাগত ও শুভেচ্ছা জানান। নবনির্বাচিতদের সংগঠনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে একশনএইড’র লক্ষ্য, দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদের দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

এসময় তিনি একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এবং একশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির নির্বাহী বোর্ডের সচিব, ফারাহ্ কবির, নির্বাহী বোর্ড এবং সাধারণ পরিষদের সদস্যদের প্রতিষ্ঠানে অসামান্য অবদান রাখার জন্য প্রশংসা ব্যক্ত করেন।

ফারাহ্ কবির বলেন, সদস্যরা সংগঠনের রেজিলিয়েন্স নিশ্চিতকরণসহ কমিউনিটি ও বিভিন্ন স্টেকহোল্ডারদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আরও বলেন, একশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটিতে নির্বাহী বোর্ড ও সাধারণ পরিষদে অন্তর্ভুক্তি, বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যে একটি অনন্য বৈশিষ্ট্য স্থাপন করতে পেরেছে যা সকলের জন্য অনুকরণীয় হতে পারে।

সভায় সাধারণ পরিষদের সদস্যদের সম্মতিতে সংগঠনের ২০২১ সালের নিরীক্ষা প্রতিবেদন ও বার্ষিক প্রতিবেদন গৃহীত হয় এবং একই সাথে ২০২২ সালের নিরীক্ষক নির্বাচন করা হয়। শেষে ২০২৩ সালে পরবর্তী বার্ষিক সাধারণ সভার ঘোষণার  মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

/এসও/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম