সততার সঙ্গে প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৭ জুলাই ২০২২, ১৯:৫০আপডেট : ২৭ জুলাই ২০২২, ২২:১৫

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে মানুষের প্রত্যাশা অনেক। সততার সঙ্গে প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে হবে। ডিজিটাল বাংলাদেশের বেশিরভাগ সেবা এখন অনলাইনে প্রদান করা হচ্ছে। মানুষ অনলাইনে সেবা গ্রহণে অভ্যস্ত হচ্ছে। তিনি বলেন, ‘মানুষের এই প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’

বুধবার (২৭ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘শুদ্ধাচার পুরস্কার-২০২২’ প্রদান, উদ্ভাবন সম্ভাবনা এবং এপিএ চুক্তি বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, ব্যবসায়ীরা যাতে অতি সহজে কম সময়ের মধ্যে সেবা পেতে পারেন, সেজন্য ইতোমধ্যে  আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয় এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসগুলোর  পরিদফতরকে ডিজিটালাইজড করা হয়েছে। রফতানি উন্নয়ন ব্যুরোর বেশিভাগ কাজ এখন অনলাইনে সম্পন্ন হচ্ছে। আমি বিশ্বাস করি, বাণিজ্য মন্ত্রণালয় এবং এর অধীন অফিসগুলোর সেবার মান আগের যেকোনও সময়ের তুলনায় সহজ ও আধুনিক হয়েছে। সেবা পেতে এখন আর মানুষকে কষ্ট করতে হয় না।’

তিনি বলেন, ‘সেবার মান বৃদ্ধিতে আমাদের সবসময় সচেষ্ট থাকতে হবে। আমি জানি, আপনাদের অনেকেরই এ পুরস্কার পাওয়ার যোগ্যতা রয়েছে, কিন্তু সরকারের সিদ্ধান্তের বাইরে যাবার আমাদের সুযোগ নেই। আগামীতে পর্যায়ক্রমে নিশ্চয় সবাই এ পুরস্কার পাবেন। বাণিজ্য মন্ত্রণালয় সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের সুনাম বৃদ্ধি এবং সেবার মান আরও উন্নত করতে আমাদের সবাইকে কাজ করতে হবে।’

উল্লেখ্য, ২০২২ সালের শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক শেখ রকিবুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (এফটিএ-১) মো. আব্দুছ সামাদ আল আজাদ, উপ-সচিব (প্রশাসন-২) খন্দকার সাদিয়া আরাফিন, কম্পিউটার অপারেটর মো. রবিউল ইসলাম এবং অফিস সহায়ক মো. মোশাররফ হোসেন।

উদ্ভাবন সম্ভাবনায় বাংলাদেশ টি বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এ এইচ এম আহসান, আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক শেখ রকিবুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসগুলোর পরিদফতরের নিবন্ধক শেখ শোয়েবুল আলম এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান পুরস্কার পেয়েছেন।

উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে পুরস্কার পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি অনুবিভাগের অতিরিক্তি সচিব নুসরাত জাবিন বানু, সেবা সহজীকরণে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মালেকা খায়রুন্নেছা এবং সেবা ডিজিটালাইজেশনে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) নুর মো. মাহবুবুল হক।

বাণিজ্য  মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয় এবং এর অধীন সব বিভাগের প্রধান এবং সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
২০২৪ সালেরও সিআইপি প্রদান কার্যক্রম বাতিল 
দুই দেশের চুক্তি ইচ্ছামতো বাতিল করা যায় না: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম