সম্প্রীতি সমাবেশে সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহতের ডাক

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ জুলাই ২০২২, ২২:২৮আপডেট : ২৯ জুলাই ২০২২, ২২:২৮

দেশ থেকে সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহত করার ডাক দিয়েছে সম্প্রীতি বাংলাদেশ। শুক্রবার (২৯ জুলাই) বিকালে মৌলভীবাজার পৌর কনফারেন্স হলে সম্প্রীতি সমাবেশ থেকে এই ডাক দেওয়া হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, বিশ্বজুড়ে সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালন চলছে। তার আঁচ বাংলাদেশেও লেগেছে। তবে আমাদের ভয় পেলে চলবে না। একাত্তরের মতো ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। 

অনুষ্ঠানে সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নিল বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত করার ষড়যন্ত্র এখনও থেমে নেই। গুজব ছড়িয়ে বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা হচ্ছে। শুধু সরকারের পক্ষে তাদের প্রতিহত করা সম্ভব নয়। এজন্য দেশবাসীকে একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি ধর্মভিত্তিক দলগুলোকে নিষিদ্ধের দাবিও জানান তিনি।

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. চন্দ্রনাথ পোদ্দার, সম্প্রীতি বাংলাদেশ মৌলভীবাজারের সদস্য সচিব সৌমিত্র দেব, আইভা সমাদ্দার, পুলক কান্তি ধর, সাখাওয়াত লিটন, খসরু চৌধুরী, আ স ম ছালেহ সোহেল, জাভেদ ভূঁইয়া ও শর্মিলা দে প্রমুখ। খবর বাসস।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি