রেলে ৭ মাসে ১০৫২ দুর্ঘটনা, নিহত ১৭৮: সেভ দ্য রোড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২২, ১৮:২৯আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৮:২৯

সড়কের পাশাপাশি রেলপথেও দুর্ঘটনা দিনকে দিন বেড়েই চলেছে। এই তালিকায় সবশেষ যুক্ত হয়েছে চট্টগ্রামের মীরসরাইয়ে ১১ জনের মৃত্যুর ঘটনা। এ নিয়ে চলতি বছরের গত ৭ মাসে মোট ১০৫২টি দুর্ঘটনার হিসাব দিয়েছে সেভ দ্য রোড। তাদের তথ্য বলছে, রেলপথে এসব দুর্ঘটনায় ১৭৮ জন নিহত এবং ১১৭০ জন আহত হয়েছেন।

শনিবার (৩০ জুলাই) সেভ দ্য রোড-এর এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন সংগঠনটির চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানাসহ আরও চারজন।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে রেলপথে ২৬টি দুর্ঘটনা ঘটেছে। তাতে ১৪ জন নিহত ও ৫২ জন আহত হন। ফেব্রুয়ারি মাসে ৪১টি দুর্ঘটনায় নিহত ২৭ জন ও আহত ১১১ জন। ১-২৮ মার্চ ২২২টি দুর্ঘটনায় আহত ১৮৬ জন ও নিহত ৩১ জন। এপ্রিল মাসে ১১২টি রেল দুর্ঘটনায় প্রাণ হারান ৪২ জন ও আহত ১৬৬ জন। মে মাসে ২১২টি দুর্ঘটনায় আহত ২২১ জন ও নিহত ২৩ জন। জুনে দুর্ঘটনার সংখ্যা ১৯৭টি, ১৭ জন নিহত ও ১৭২ জন আহত হন। জুলাই মাসে ঈদযাত্রাসহ রেলপথে ১৪২টি দুর্ঘটনায় আহত হন ২৩২ জন ও নিহত ২৪ জন।

সেভ দ্য রোড জানিয়েছে, ২৪টি জাতীয় দৈনিক, ১৮টি ইলেকট্রনিক্স গণমাধ্যম, ২২টি নিউজ পোর্টাল এবং সারাদেশে নিজস্ব শাখার স্বেচ্ছাসেবকদের তথ্যর ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এটি প্রকাশ করার বিবৃতিতে বলা হয়, রেলের ২ হাজার ৮৫৬টি লেভেল ক্রসিং রয়েছে, যার মধ্যে ১ হাজার ৩৬১টি অবৈধ। অর্থাৎ রেল ক্রসিংয়ের প্রায় ৪৮ শতাংশই অবৈধ। বৈধ ক্রসিংগুলোর মধ্যে ৬৩২টিতে গেটম্যান নেই। রেল দুর্ঘটনা বন্ধে অবৈধ ক্রসিংয়ের সমাধান করাসহ ৭টি সুপারিশ দিয়েছে সংগঠনটি।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান