রুহুল আমিন হাওলাদারকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২২, ১৯:১৯আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৯:১৯

দুর্নীতির মামলায় জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে আদেশ পাওয়ার দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বিচারিক আদালতের দেওয়া আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

তাকে অব্যাহতি দেওয়া বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে দুদকের রিভিশন আবেদনের শুনানি নিয়ে সোমবার (১ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী একেএম ফজলুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

এর আগে বস্ত্রমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে টেন্ডার ছাড়া একটি প্রতিষ্ঠানকে ৩১ লাখ ৫৪ হাজার ৭৪০ টাকার কাজ দিয়ে অবৈধ পন্থায় আর্থিক লাভবান হন— এমন অভিযোগে ১৯৯১ সালের ১৯ নভেম্বর তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর উপ-পরিচালক মো. দেলোয়ার হোসেন তেজগাঁও থানায় রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

ওই মামলায় ২০২১ সালের ২১ জানুয়ারি রুহুল আমিন হাওলাদারকে অভিযোগ থেকে অব্যাহতি দেন ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালত। এরপর ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম