নিরাপদ ক্যাম্পাস দাবি প্রগতিশীল ছাত্র জোটের

ঢাবি প্রতিনিধি
০৪ আগস্ট ২০২২, ১৯:৩২আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১৯:৩৪

সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করাসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কলা ভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ, অপরাজেয় বাংলা, সমাজবিজ্ঞান অনুষদ প্রদক্ষিণ করে ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে একটি সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন প্রগতিশীল ছাত্র জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজ উল্লাহ্, সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক শীল। সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শোভন রহমান, ঢাবি শাখার সভাপতি রাজীব কান্তি রায়, সংগঠক কাজী রকিব হোসেন।

সমাবেশে নেতারা বলেন, ডাকসুর নির্বাচন করতে গিয়ে ভোট ডাকাতি করে শিক্ষার্থীদের হাতে ধরা পড়ে বরখাস্ত হওয়া একজন ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট পুনর্নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অপরাধীদের পৃষ্ঠপোষকতা দেওয়ার মানসিকতাই প্রকাশ পায়। অপরদিকে জীববিজ্ঞান অনুষদের ডিন একজন কলেজছাত্রীকে যেভাবে হেনস্তা করেছেন, তা মোটেই শিক্ষক সুলভ আচরণ নয়। আমরা তার অপসারণ দাবি করছি।

নেতারা আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে ক্ষমতাসীন সংগঠন ছাত্রলীগের চূড়ান্ত দখলদারিত্ব, সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সবার জন্য হয়ে উঠেছে অনিরাপদ। আমরা নিরাপদ ও গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণ ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

তাদের অন্য তিনটি দাবি হলো- ডাকসু নির্বাচনে ব্যালট পেপার চুরির দায়ে অভিযুক্ত কুয়েত-মৈত্রী হলের সাবেক প্রভোস্ট শবনম জাহানকে চাকরিতে পুর্নবহাল না করা, কলেজ ছাত্রীকে হেনস্তাকারী জীববিজ্ঞান অনুষদের ডিন এ কে এম মাহবুব হাসানকে অপসারণ করা, সন্ত্রাস, দখলদারিত্ব ও যৌন নিপীড়নের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম