অবৈধ বিদেশি মদ উদ্ধার

সেই ইউপি চেয়ারম্যানকে ছেলেসহ আত্মসমর্পণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২২, ২১:২১আপডেট : ০৪ আগস্ট ২০২২, ২১:২১

নারায়ণগঞ্জে দুই কনটেইনার বিদেশি মদ উদ্ধারের ঘটনায় মুন্সীগঞ্জের শ্রীনগরের ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম ও তার ছেলে মিজানুর রহমান আশিককে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তাদের জামিন আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৪ আগস্ট) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

এর আগে গত ২৩ জুলাই নারায়ণগঞ্জ র‌্যাবের  একটি দল সোনারগাঁওয়ের টিপুরদী এলাকায় মহাসড়কের ওপর চেকপোস্ট বসিয়ে গাড়ি থেকে দুটি কনটেইনার জব্দ করে। ওই কনটেইনার দুটি থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬ হাজার ৮১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের দাম ৩১ কোটি ৫৮ লাখ ৮০ হাজার টাকা। ভ্যাটসহ যার  মূল্য  দাঁড়ায় ৩৬ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা।

পরদিন ২৪ জুলাই রাতে এ ঘটনায়  নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মামলা করে র‌্যাব। মামলায় অভিযুক্তরা হলেন— মো. নাজমুল মোল্লা (২৩), সাইফুল ইসলাম (৩৪), মো. আজিজুল ইসলাম (৫৭), মিজানুর রহমান আশিক (২৪), আব্দুল আহাদ (২২), জাফর আহমেদ (৩৫), শামীম (৩২), রায়হান (৩৫), দুবাই প্রবাসী অজ্ঞাত, দিপু (২৮) এবং বাদশা (৩২)।

র‌্যাব জানায়, এ চক্রটি দেশে টিভি ও গাড়ির পার্টস ব্যবসার আড়ালে অবৈধ মাদকদ্রব্য বিপণন নেটওয়ার্ক তৈরি করে। অবৈধ মাদক বিদেশ থেকে আনার পরে মুন্সীগঞ্জের শ্রীনগর, রাজধানীর বংশাল ও ওয়ারীতে ওয়্যার হাউসে রাখা হতো। পরে সুবিধাজনক সময়ে এসব অবৈধ মাদক বিপণন করতো। ক্ষেত্র বিশেষে ট্রাক ও কনটেইনার থেকে সরাসরি ক্রেতাদের কাছে এসব মদ সরবরাহ করা হতো।

পরে ওই মামলায় আজিজুল ইসলাম ও তার ছেলে মিজানুর রহমান আশিক হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম