নারায়ণগঞ্জে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শন করলেন ব্রিটিশ হাইকমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২২, ২১:৪০আপডেট : ০৪ আগস্ট ২০২২, ২১:৪০

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (এনসিসি) অবস্থিত ইউনিলিভারের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প (পিডব্লিউএমপি) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী।

এছাড়াও এ সময় ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি আবাসিক প্রতিনিধি ভ্যানগুয়েন, সংস্থাটির হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যান্ড পার্টনারশিপ সাপোর্ট ইউনিটের (পিএমপিএসইউ) সহকারী আবাসিক প্রতিনিধি সরদার এম. আসাদুজ্জামান, ইউনিলিভার বাংলাদেশ’র সিইও জাভেদ আখতার, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম এবং প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) ইউনিলিভার বাংলাদেশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইউনিলিভার বাংলাদেশ জানিয়েছে, অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি বাড়ছে প্লাস্টিকের ব্যবহার এবং বাংলাদেশে তৈরি হচ্ছে ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণহীন প্লাস্টিক বর্জ্য। দৈনন্দিন পরিবেশগত সংকটের মধ্যে প্লাস্টিকের দূষণ অন্যতম। অব্যবস্থাপিত প্লাস্টিক বর্জ্য শহর-অঞ্চলে বেশ কিছু জটিল চ্যালেঞ্জ তৈরি করে। এই সমস্যা সমাধানে একটি কার্যকরী অংশীদারিত্ব তৈরি করেছে দেশের অন্যতম বৃহত্তম টেকসই ও দায়িত্বশীল নিত্য-ব্যবহার্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান (এফএমসিজি) ইউনিলিভার বাংলাদেশ (ইউবিএল) এবং ইউএনডিপি বাংলাদেশ। প্রতিষ্ঠান দুটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) সঙ্গে সহযোগিতায় দেশের নগরাঞ্চলকে গুরুত্ব দিয়ে নারায়ণগঞ্জের মতো প্রধান শহরে চালু করেছে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা মডেল (পিডব্লিউএম)।

তারা এ সময় প্রকল্পের আওতাধীন প্লাস্টিক বর্জ্য সংগ্রহশালা পরিদর্শন ও প্লাস্টিক সংগ্রহ কার্যক্রম পর্যবেক্ষণ করেন, প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ প্রক্রিয়া দেখেন, এ ছাড়া কমিউনিটি নেতা, বর্জ্য সংগ্রাহক, রাস্তা পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন এবং সবশেষে প্রকল্পের ‘প্লাস্টিকভ্যালু এডিশন সেন্টার’ ঘুরে দেখেন। দিনব্যাপী এই কার্যক্রমে অতিথিরা প্লাস্টিক বর্জ্যের চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবহিত হন এবং বহুজন অংশীদারিত্ব কী করে দেশের জন্য মডেল তৈরি করতে পারে সে ব্যাপারে ধারণা লাভ করেন।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, “প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে ইউনিলিভার, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, ইউএনডিপি এবং ব্রিটিশ হাইকমিশনকে এক সঙ্গে কাজ করতে দেখে আমি বেশ আনন্দিত। নগরের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় আরও সুযোগ তৈরি করতে আমাদের অবশ্যই পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা উচিত।”

ইউনিলিভার বাংলাদেশের সিইও জাভেদ আখতার বলেন, ‘পৃথিবীর স্বাস্থ্যের উন্নতিতে ইউনিলিভার প্রতিশ্রুতিবদ্ধ এবং প্লাস্টিকের পুনঃচক্রায়নে আমাদেরকে দায়বদ্ধতার অংশ হিসেবে ২০২৫ সাল নাগাদ আমাদের লক্ষ্যমাত্রা হলো পণ্যের মাধ্যমে উৎপাদিত প্লাস্টিক বর্জ্যের চেয়ে বেশি পরিমাণ প্লাস্টিক সংগ্রহ করা। স্থানীয় বাসিন্দাদের কাছে পৌঁছানোর বিষয়ে ইউএনডিপি’র সক্ষমতা, আমাদের ব্যবসায়িক দক্ষতা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অটুট সহযোগিতার ফলে আমরা বাংলাদেশের সর্ববৃহৎ পৌরসভাকেন্দ্রিক প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প গড়ে তুলতে সক্ষম হয়েছি। আমরা বিশ্বাস করি আমাদের এই পদক্ষেপ বাংলাদেশের সবুজনির্ভর প্রবৃদ্ধির কৌশল ও এসডিজির লক্ষ্যগুলো পূরণে অন্যান্য কোম্পানি ও সরকারকে অনুপ্রাণিত করবে।”

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি বলেন,  প্লাস্টিক দূষণ বিশ্বজুড়ে আশঙ্কাজনক মাত্রায় বেড়েছে। এবং বাংলাদেশে স্থল ভাগ কিংবা জলভাগে এই অবস্থা বেশ শোচনীয়। ব্যবসায়িক মডেলকে কেন্দ্র করে একটি কার্যকরী এবং টেকসই ক্যাম্পেইন সাধারণ মানুষের অভ্যাস পরিবর্তন করতে পারে, যাতে প্লাস্টিক পরিবেশ দূষণ না ঘটিয়ে পুনঃচক্রায়নের মাধ্যমে অর্থনীতির অংশ হয়ে থাকবে এবং এই সংকটকে প্রশমিত করবে। এই জরুরি সময়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ব্যক্তি উদ্যোগের ব্যবসা-বাণিজ্য এবং নাগরিকসহ সমাজের সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এই প্রকল্পের বাস্তবায়ন অংশীদার, এছাড়া আর্নস্ট অ্যান্ড ইয়ং গ্লোবাল (ইওয়াই) প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করছে।

/এসআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম