সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী ৯ পদাতিক ডিভিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২২, ২২:১৪আপডেট : ০৪ আগস্ট ২০২২, ২২:১৪

বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২২ এ চ্যাম্পিয়ন হয়েছে ৯ পদাতিক ডিভিশন। প্রতিযোগিতায় রানার্সআপ হয় লজিস্টিকস এরিয়া দল।

ফুটবল প্রতিযোগিতা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বৃহস্পতিবার (৪ আগস্ট) টাঙ্গাইলের শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (ঘাটাইল এরিয়াল) মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী ৯ পদাতিক ডিভিশন

প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সেনা অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

ফুটবল প্রতিযোগিতা গত ২৮ জুলাই শুরু হয়। সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের বিভিন্ন ইউনিটের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবীর সৈনিকরা উপস্থিত ছিলেন।

/আরটি/এমএস/
সম্পর্কিত
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী 
যান্ত্রিক ত্রুটি নিয়ে যশোরে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম