মায়ের হাতে শিশু খুন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২২, ২২:১৫আপডেট : ০৭ আগস্ট ২০২২, ২২:১৭

রাজধানীতে মায়ের হাতে ঝুমুর আক্তার নামে পাঁচ বছরের শিশু খুনের ঘটনা ঘটেছে। রবিবার (৭ আগস্ট) দুপুরে ঘটনাটি ঘটে।

শিশুটির মামা জামাল উদ্দিন বলেন, ঝুমুরের মা সম্পা আক্তার মানসিক রোগে ভুগছেন। বালিশ চাপায় ঝুমুরের মৃত্যু হয়েছে। এক ভাই, এক বোনের মধ্যে ঝুমুর ছিল বড়।

তিনি আরও বলেন, জন্মের পর ঝুমুরেরও মানসিক সমস্যায় দেখা দেয়। গত প্রায় তিন বছর যাবৎ তাদেরকে শরীয়তপুরে গ্রামের বাড়ি রাখা হয়। সেখানে তার সন্তানদের আমরাই দেখাশুনা করতাম। দুই দিন আগে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসি। ঘটনার সময় ঝুমুর তার মায়ের সাথে রামপুরায় একটি বাসায় ছিল। আর ঝুমুরের ছোট ভাই জাহিদ (২) আমার সাথে পাশের রুমে ছিল। ঝুমুরের চিৎকার শুনে দরজার ছিটকানি ভেঙ্গে তাকে উদ্ধার করি।

শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুপুর সাড়ে পাঁচটায় মৃত ঘোষণা করেন।

তিনি জানান এ ঘটনায় আমাদের কোনও অভিযোগ নেই।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

নিহত শিশুটি শরীয়তপুর জেলার ডামুড্ডা উপজেলার চড় উড়ালতলী গ্রামের ফার্নিসার মিস্তিরি মো. জসিম উদ্দিনের মেয়ে।

/এআইবি/এআরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম