তুরাগে ভাঙারির দোকানে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২২, ১১:৪৫আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১১:৪৫

রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকায় ভাঙারি দোকানে আগুন ও বিস্ফোরণের ঘটনায় আলামিন (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এ নিয়ে এ দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হলো।

সোমবার (৮ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে তিনি মারা যান। 

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এর আগে, শনিবার (৬ আগস্ট) বেলা ১২টার দিকে কামারপাড়া রাজারবাড়ি পুকুরপাড় এলাকায় একটি রিকশা গ্যারেজের পাশে ভাঙারি দোকানে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে রিকশা গ্যারেজে আগুন ছড়িয়ে পড়ে। এতে আট জন দগ্ধ হন।

পরে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে ছয় জন মারা গেলেন। চিকিৎসাধীন বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

/এআইবি/এআরআর/ইউএস/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম