অবিবাহিত কিশোর-কিশোরীর সন্তান জন্মদান, অভিভাবকদের হাইকোর্টে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২২, ১১:৩৯আপডেট : ১০ আগস্ট ২০২২, ১১:৩৯

বিয়ে না করেও রংপুরের পীরগাছায় প্রেমের সম্পর্কের জেরে কিশোর-কিশোরীর সন্তান জন্মদান এবং সন্তান জন্মের পরও তাদের বিয়ে না হওয়ার ঘটনায় অভিভাবকদের তলব করেছেন হাইকোর্ট। আগামী (২৮ আগস্ট) তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত মামলায় কিশোর আসামির জামিন শুনানিকালে বুধবার (১০ আগস্ট) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ওই কিশোরের আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট সেলিনা আক্তার।

পরে আইনজীবী জানান, ছেলেপক্ষ কিশোরীর বাবার সঙ্গে কয়েকবার যোগাযোগ করেছে। কিশোরীকে বিয়ে করে সন্তানের দায়িত্ব নিতে তার পরিবার রাজি। কিন্তু স্থানীয় গ্রামপ্রধান ও চেয়ারম্যান-মেম্বারের প্ররোচনায় কিশোরীর বাবা টাকা ও তিন বিঘা জমি দাবি করে। এ কারণে বিষয়টির সমাধান হয়নি।

মামলায় অভিযোগে বলা হয়, রংপুরের পীরগাছার ওই কিশোরীর স্থানীয় নাইনে পড়ুয়া এক ছেলের সঙ্গে দেড় বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা ২০২১ সালের ১ অক্টোবর ও এরপর বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। যার ফলশ্রুতিতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়। গত ২৫ মে পরীক্ষা করে কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে গত ১ জুন পীরগাছা থানায় কিশোরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়। মামলায় গ্রেফতার করা হয় ওই কিশোরকে। পরে তাকে যশোর শিশু সংশোধনাগারে পাঠানো হয়।

এরপর গত ঈদুল আজহার দুই দিন পর ওই কিশোরী সন্তান প্রসব করে। তবে বিয়ে না হওয়ায় সন্তান বাবার স্বীকৃতি পায়নি।

/বিআই/আইএ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম