সোর্স পরিচয়ধারী চাঁদাবাজদের ছাড় দেবে না পুলিশ: ডিএমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৩০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৩১

ডিএমপি পুলিশের সোর্স পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে ছাড় দেওয়া হবে না বলে হঁশিয়ারি দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার। তিনি বলেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপির জনসংযোগ কার্যালয়ে সাংবাদিকদের মাধ্যমে তিনি এই হুঁশিয়ারি উচ্চরণ করেন।
মারুফ হোসেন বলেন, পুলিশের সোর্স পরিচয়ে কেউ যদি চাঁদাবাজি করলে, যার কাছে চাঁদা চাওয়া হবে অথবা বিষয়টি কারও দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক পুলিশের কাছে অভিযোগ করবেন। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি বলেন, এতে পুলিশের কোনও সদস্য জড়িত থাকলে, যার বিরুদ্ধে অভিযোগ উঠবে, তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ অর্থাৎ থানার ওসি এবং সংশ্লিষ্ট বিভাগের উপ-কমিশনার রয়েছে, তাদের জানাতে হবে। জানালে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে আমাদের অবস্থান জিরোটলারেন্স, কাউকে ছাড় দেওয়া হবে না।
সোর্সকে সঙ্গে নিয়ে অভিযানে যেতে পারেন কিনা—জানতে চাইলে মারুফ হোসেন বলেন, এ ধরনের সুযোগ নেই। এটি যদি কেউ করে, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন।

চা দোকানি বাবুল মাতুব্বর হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, এটি সর্বশেষ অবস্থা হলো, আমরা শাহ-আলীর খানার তিন এসআই, এক এএসআই এবং এক কনেস্টবেলকে বরখাস্ত করেছি। এছাড়া, তদন্তের স্বার্থে থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।  এ ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের বিরুদ্ধের অভিযোগ পুলিশ তদন্ত করলেও কোনও সমস্যা নেই। নিরপেক্ষ তদন্ত হবে। তদন্তে কোনও ত্রুটি থাকবে না।

বুধবার রাতে রাজধানীর মিরপুর গুদারাঘাট এলাকায় চাঁদার না পেয়ে বাবুল মাতব্বর (৪৫) নামের এক চা বিক্রেতাকে পুড়িয়ে দেয় পুলিশ। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১ টা ৪০ মিনিটে মারা যান তিনি। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের সোর্স দেলোয়ার এই ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় শাহ আলী থানায় পুলিশের বিরুদ্ধে মামলা নিতে করতে গেলে তার মামলা নিতে ‘অস্বীকৃতি’ জানায়। পরে মাদক ব্যবসায়ী পারুল ওরফে পারুলী ও সোর্স দেলোয়ারসহ মোট সাতজনকে আসামি করে মামলা করেছেন মৃত বাবুলের বড় মেয়ে রোকসানা।

/এআরআর/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম