৬০ দিনের মধ্যে ঝিনাইদহ পৌরসভা নির্বাচনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২২, ২০:২৫আপডেট : ১১ আগস্ট ২০২২, ২০:২৫

স্থগিত হওয়া ঝিনাইদহ পৌরসভা নির্বাচন আগামী ৬০ দিনের মধ্যে অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই পৌরসভার নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে নির্বাচনে আব্দুল খালেক প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

আব্দুল খালেকের করা রিটের রুল নিষ্পত্তি করে বৃহস্পতিবার (১১ আগস্ট) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দেন।

আদালতে রিটে পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকির, আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা। অন্যদিকে ইসি'র পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

এর আগে গত ২ জুন প্রার্থিতা বাতিলের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এরপর হাইকোর্টে রিট দায়ের করা হয়।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে নির্বাচনী অপরাধে লিপ্ত থাকার অভিযোগে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ৮ জুন স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত। সে রুলের শুনানি শেষে রায় দিলেন উচ্চ আদালত।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম