এটিএম বুথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২২, ১৮:৫৯আপডেট : ১২ আগস্ট ২০২২, ২০:১৫

রাজধানীর উত্তরায় ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার সময় এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী শরিফ উল্লাহ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। ডিএনসিসির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ সময় বুথের নিরাপত্তাকর্মীরা ছিনতাইকারীকে আশপাশের লোকজনের সহায়তায় ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করা হয়। ছিনতাইকারীর নাম আব্দুস সামাদ।

ওসি বলেন, ‌‘নিহত শরিফ উল্লাহ একজন টাইলস ব্যবসায়ী। উত্তরা ১২ নম্বর সেক্টরের রোড ৬/সি-এর ২৪ নম্বর প্লটে তার জাকিয়া টাইলস গ্যালারি অ্যান্ড স্যানেটারির দোকান রয়েছে। সেখান থেকে বাসায় যাওয়ার পথে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তিনি টাকা তুলতে এটিএম বুথে ঢোকেন। হঠাৎ এক ব্যক্তি বুথে এসে তাকে ছুরি দিয়ে আঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ব্যবসায়ী শরিফের চিৎকারে নিরাপত্তারক্ষী এগিয়ে আসে এবং ছিনতাইকারী পালিয়ে যাওয়ার সময় তাকে ধরে ফেলে। উদ্ধার করা হয় ধারালো অস্ত্র।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছেন। ছিনতাইকারী ধস্তাধস্তি এবং ছুরি দিয়ে আঘাত করলেও তার কাছ থেকে কোনও টাকা নিয়ে যেতে পারেনি। বুথে ঢুকে কী কারণে সে এ ঘটনা ঘটিয়েছে, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

/আরটি/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম