‘জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে দেশকে শৃঙ্খলিত করা হয়েছিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২২, ২২:০৪ আপডেট : ১২ আগস্ট ২০২২, ২২:০৪

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে শৃঙ্খলিত করা হয়েছিল। এটি ছিল আদর্শকে হত্যার ষড়যন্ত্র। তিনি বলেন, ‘এখন নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে।’ এ ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান চিফ হুইপ।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার (১২ আগস্ট) সংসদ ভবনের এলডি হলে পার্লামেন্ট মেম্বার্স ক্লাব সদস্যদের পক্ষ থেকে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গসহ শাহাদাত বরণকারী সবার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় চিফ হুইপ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধুকন্যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সকবাইকে সতর্ক থাকতে হবে। কোভিড পরবর্তী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সময় দেশের চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই।’

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন তাজুল ইসলাম এমপির সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে কাজী ফিরোজ রশীদ, উবায়দুল মুকতাদির চৌধুরী ও শামসুল হক টুকু বক্তব্য রাখেন। সংসদ সচিবালয়ের পেশ ইমাম আবু রায়হান অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম, পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের  সদস্যরা উপস্থিত ছিলেন।

 

/ইএসএইচ/এপিএইচ/
সম্পর্কিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিষিদ্ধ নয়, তবে চাপ কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
সর্বশেষ খবর
এক হচ্ছে টেসলা ও স্পেসএক্স! একীভূতকরণের ইঙ্গিত মাস্কের
এক হচ্ছে টেসলা ও স্পেসএক্স! একীভূতকরণের ইঙ্গিত মাস্কের
২০ শতাংশ বাড়তি ভাড়ায় প্রিমিয়াম আরাম নমো ভারতে
২০ শতাংশ বাড়তি ভাড়ায় প্রিমিয়াম আরাম নমো ভারতে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
সানস্ক্রিন ট্যাবলেট কি সত্যিই ট্যান আটকায়?
সানস্ক্রিন ট্যাবলেট কি সত্যিই ট্যান আটকায়?
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী