রাজধানীর শাহজাহানপুর থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২২, ১৬:৪৬আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৮:৪১

রাজধানীর শাহজাহানপুরে পাবনা কলোনি থেকে সাবিনা ইয়াসমিন (৪৮) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৪ আগস্ট) সকালে ঘটনাটি ঘটে।

স্বজনদের দেওয়া সংবাদের পরিপ্রেক্ষিতে শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ পাবনা গলির ওই বাসার ৫ম তলা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

আইনি প্রক্রিয়া শেষে বেলা সাড়ে বারোটার দিকে ওই নারীর আত্মীয় মো. ফিরোজসহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ফিরোজ বলেন, তার মৃত্যুতে তাদের কোনও অভিযোগ নেই। তার দাবি, সাবিনা ইয়াসমিন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন, তাকে চিকিৎসাও করানো হচ্ছিল।

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার মোফাজ্জল হোসেনের স্ত্রী সাবিনা ইয়াসমিন। তাদের এক সন্তান রয়েছে। বর্তমানে পরিবার নিয়ে বনানীর ডিওএইচএসে থাকতেন। অসুস্থতার কারণে কিছু দিন আগে তাকে আত্মীয় সুরুজ আহামেদের পাবনা কলোনির বাসায় নিয়ে যাওয়া হয়েছিল।

/এআরআর/এআইবি/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ