আইডিইবির সঙ্গে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির মতবিনিময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২২, ১৯:০৬আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৯:০৬

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ আগস্ট) আইডিইবি’র সিইসি কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ডিআরইউ’র সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। আইডিইবির জনসংযোগ ও প্রচার সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী।

মতবিনিময় সভায় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক এস এম এ কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এছাড়াও আইডিইবির সহ-সভাপতি এ কে এম আব্দুল মোতালেব ও কবির হোসেন, অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক এম গোলাম মোহাম্মদ, তথ্য ও গবেষণা সম্পাদক শাহজাহান কবির, সহযোগী সদস্য শামসুজ্জামান খান এবং নিগার বানু উপস্থিত ছিলেন।

সম্প্রতি ডিআরইউ ভবন ও বিভিন্ন স্থাপনার নিরাপত্তার জন্য ১৬টি সার্ভিলেন্স ক্যামেরা স্থাপনে সহায়তা করে আইডিইবি। এজন্য ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব আইডিইবি নেতাদের ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন ভবিষ্যতেও ডিআরইউ’র বিভিন্ন কার্যক্রমে তাদের সহযোগিতার হাত প্রসারিত থাকবে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম