ঢামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২২, ২৩:০৩আপডেট : ১৪ আগস্ট ২০২২, ২৩:০৩

কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক এ কে এম সাজ্জাদ হোসেনকে মারধরের ঘটনায় ইন্টার্ন চিকিৎসক পরিষদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।   

ঢাকা মেডিক্যাল কলেজ ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. মহিউদ্দিন জিলানী বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। এছাড়া চিকিৎসা সেবার কথা মাথায় রেখে আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিচ্ছি। আজ থেকেই আমরা কাজে যোগদান করছি। জড়িতদের শনাক্তে সবাই আমাদের আশ্বস্ত করেছেন। তাদের কাজের অগ্রগতিও দেখতে পাচ্ছি।

রোববার (১৪ আগস্ট) সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে পুলিশ প্রশাসন, ঢাবি ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে দীর্ঘ সময় বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন ইন্টার্ন চিকিৎসকরা।   

সভায় উপস্থিত ছিলেন ঢাবির সহকারী প্রক্টর লিটন কুমার সাহা, ঢাকা মেট্রোপলিটনের রমনা জোনের উপ-কমিশনার মো. শহীদুল্লাহ, শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো মিঞা, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়সহ ইন্টার্ন চিকিৎসক ও নেতাকর্মীরা।

স্বাচিপ নেতা অধ্যাপক ডা. ইকবাল আর্সলান বলেন,  এই ধরনের ঘটনাগুলো আর যেন না ঘটে। সেটা দুই পক্ষ মিলেই সমাধান করবেন। শহীদ মিনার জাতির একটা প্রতীক। ঢামেক ছাত্ররাই এক সময় শহীদ মিনার পরিচালনা করতো। এখন ঢাবি পরিচালনা করে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ইন্টার্ন চিকিৎসককে মারধর করা ন্যক্কারজনক ঘটনা। তারা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে। কাল থেকে আগের মতো কাজে যোগ দেবে।

উল্লেখ্য গত ৮ আগস্ট রাত ৯ টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. এ কে এম সাজ্জাদ হোসেনের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে ইন্টার্ন চিকিৎসক পরিষদ ১১ আগস্টে কর্মবিরতির ঘোষণা দেয়।

/এআইবি/এআরআর/এমআর/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক