উত্তরায় গার্ডার দুর্ঘটনা: মা হারিয়েছেন নববধূ, বাবা হারালেন বর

রিয়াদ তালুকদার
১৫ আগস্ট ২০২২, ২২:২৭আপডেট : ১৫ আগস্ট ২০২২, ২২:২৭

নববধূ রিয়া মনি হারিয়েছেন তার মা ফাহিমা বেগমকে। আর বর হৃদয় হারিয়েছেন বাবা রুবেল হাসানকে। গত শনিবার (১৩ আগস্ট) রিয়া মনি ও হৃদয়ের বিয়ে হয়। আজ সোমবার (১৫ আগস্ট) বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হয়। বৌভাতের অনুষ্ঠান শেষে মেয়ের বাড়িতে ফেরার পথে উত্তরায় সড়ক দুর্ঘটনায় নির্মমতার শিকার হয় এই পরিবারটি। এ সময় গাড়িতে থাকা নববধূ রিয়ার খালা ঝর্নাসহ তার ২ সন্তানও মারা যায়। পরিবারের সদস্যরা শোকে স্তব্ধ হয়ে পড়েন।

রাজধানীর উত্তরায় ক্রেন উল্টে গার্ডারের চাপায় প্রাইভেট কার দুর্ঘটনায় পাঁচজন নিহত হলেও নব দম্পতি হৃদয় ও রিয়া মনিকে প্রাইভেট কার থেকে বের করে আনতে সক্ষম হয় আশপাশের লোকজন। পরবর্তীতে তাদের রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়।

হৃদয় ও রিয়া মনির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। শঙ্কামুক্ত তারা। শুধু পায়ে আঘাত পেয়েছেন। তবে তা গুরুতর নয় বলে জানিয়েছেন পরিবারের সদস্য জাহিদ হোসেন। তিনি বলেন, তাদের কবে রিলিজ দেওয়া হবে চিকিৎসকরা জানাবেন।

স্বামী হারিয়ে শোকে বাকরুদ্ধ হয়ে গেছে হৃদয়ের মা আমেনা বেগম। বার বার মূর্ছা যাচ্ছেন তিনি। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, হৃদয়কে গত শনিবার বিয়ে দিলাম। পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করলাম। আজও বৌভাতের অনুষ্ঠানে অনেকের সঙ্গে হাসিখুশি সময় কেটেছে। কিন্তু এখন আমি আমার স্বামী রুবেল হাসানকে হারালাম। বউসহ ছেলেও হাসপাতালে ভর্তি।

তিনি বলেন, পরিবার পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

সোমবার (১৫ আগস্ট) দক্ষিণ খানে বৌভাতের অনুষ্ঠান শেষে আশুলিয়া যাওয়া পথে জসীমউদদীনে ঢাকা-ময়মনসিংহ রোডে পৌঁছালে বিআরটি প্রকল্পের একটি ক্রেন থেকে গার্ডার  প্রাইভেট কারের ওপর পড়ে। এতে ৫ জন নিহত ও ১ জন আহত হন।

/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম