মিউজিশিয়ান্স ফাউন্ডেশনের নির্বাচন ২০ আগস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২২, ১৫:২৫আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৫:৩২

বাংলাদেশ মিউজিশিয়ান্স ফাউন্ডেশনের (বিএমএফ) নির্বাচন আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের ভোট গ্রহণ হবে রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সংগঠনটির নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলন ও প্রার্থী পরিচিতির আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ মিউজিশিয়ান্স ফাউন্ডেশনের (বিএমএফ) আহ্বায়ক মনোয়ার হোসেন টুটুল বলেন, নতুন প্রজন্মের শিল্পীদের নেতৃত্বে আনতে এই নির্বাচন ভূমিকা রাখবে। সংগীত অঙ্গনের মানুষের অধিকার প্রতিষ্ঠায় নতুন নেতৃত্ব ভূমিকা রাখবে।

নির্বাচনে সভাপতি পদে একক প্রার্থী গাজী আব্দুল হাকিম ও সহ-সভাপতি পদে একক প্রার্থী হয়েছেন চন্দন দত্ত।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দুজন—ডালিম কুমার বড়ুয়া ও জয়দেব কর্মকার।

বিএমএফ নির্বাচন কমিশনের প্রধান কমিশনার দেশের বরেণ্য সংগীতশিল্পী রফিকুল আলম এবং সদস্য কমিশনার হিসেবে আছেন সংগীত পরিচালক মানাম আহমেদ এবং সংগীত পরিচালক আনিসুর রহমান তনু।

মনোনয়নপত্র কমিটির কাছে জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৫ আগস্ট, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ১৭ আগস্ট।

অনুষ্ঠানে বিএমএফ আহ্বায়ক কমিটির আহ্বায়ক সংগীত পরিচালক মনোয়ার হোসেন টুটুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আব্দুল হাকিম, চন্দন দত্ত, ডালিম কুমার বড়ুয়া ও জয়দেব কর্মকার।

/জেডএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম