থানা হেফাজতে মৃত্যু

রোম্মানের মরদেহ বুঝে নিলেন বাবা, জানেন না স্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২২, ১৯:১৯আপডেট : ২২ আগস্ট ২০২২, ২০:১০

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানা হেফাজতে মারা যাওয়া সুমন শেখ ওরফে রোম্মানের মরদেহ ৪৪ ঘণ্টা পর বুঝে নিলেন বাবা পেয়ার আলী। আজিমপুরে তাকে দাফন করা হবে। তবে লাশ বুঝে নেওয়ার বিষয়টি জানেন না নিহতের স্ত্রী।

সোমবার (২২ আগস্ট) বিকালে হাতিরঝিল থানা পুলিশের পক্ষ থেকে পেয়ার আলীর কাছে মরদেহ হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস।

তিনি বলেন, থানায় আত্মহত্যা করা রোম্মানের মরদেহ বুঝে নিয়েছেন তার বাবা ও বড় ভাই। মরদেহ বুঝে নেওয়ার পর তারা মোহাম্মদপুরের বাবর রোডের আল মারকাযুলে গোসলের জন্য নিয়ে যান।

আব্দুল কুদ্দুস বলেন, রামপুরা ডিআইটি রোডে তারা মরদেহ নিতে পারেন। তবে দাফন কোথায় হবে সে বিষয়ে কিছু বলেননি নিহতের বাবা।

এদিকে পুলিশের কাছ থেকে মরদেহ বুঝে নেওয়ার বিষয়টি জানেন না রোম্মানের স্ত্রী। এ বিষয়ে নিহতের শ্যালক সাইফুল ইসলাম বলেন, মরদেহ বুঝে নেওয়ার বিষয়ে আমরা জানি না। আমাদের কিছু জানানো হয়নি। আমরা আদালতে আছি। মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

রোম্মানের বোন মুক্তা আক্তার অভি‌যোগ ক‌রেন, পু‌লিশ সুষ্ঠুভা‌বে দা‌য়িত্ব পালন কর‌লে এমন ঘটনা ঘট‌তো না। বাবা পেয়ার আলী জানান, লাশ আ‌জিমপুর কবরস্থা‌নে দাফন করা হ‌বে।

/এআরআর/এফএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম