১৪ বাসে জরিমানা ৬৫ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২২, ১৯:২৩আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৯:২৩

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর গত ৭ আগস্ট থেকে ঢাকা ও চট্টগ্রামে অভিযান চালাচ্ছে বিআরটিএ। এর অংশ হিসেবে মঙ্গলবার (২৩ আগস্ট) এই দুই মহানগরে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে ১৪টি বাসের বিপরীতে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিআরটিএ’র উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) হেমায়েত উদ্দিন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়, রুট ভায়োলেশন/রুট পারমিটবিহীন, ফিটনেসবিহীন, ওয়েবিল, হাইড্রোলিক হর্নসহ অন্যান্য অপরাধের দায়ে ঢাকা ও চট্টগ্রামে ৭১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৩ লাখ ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।’

বিআরটিএ’র বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন সংস্থার চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) আজিজুল ইসলাম ও উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন। এ সময় বাস ও মিনি বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, পরিবহন খাতের অংশীজনদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর ৬ আগস্ট রাত সাড়ে ৯টায় বাস ভাড়া সমন্বয় করে পুনর্নির্ধারণের ঘোষণা দেয় বিআরটিএ। সে সময় জানানো হয়, প্রতি কিলোমিটারে দূরপাল্লার বাস ভাড়া ২২ দশমিক ২২ শতাংশ, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ১৬ দশমিক ২৭ শতাংশ এবং এই দুই মহানগরীর আশপাশের এলাকায় (ডিটিসিএ) ১৭ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।

সে হিসেবে দূরপাল্লার বাসের ভাড়া আগে ছিল প্রতি কিলোমিটারে ১ টাকা ৮০ পয়সা, যা বাড়িয়ে এখন ২ টাকা ২০ পয়সা করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে আগে প্রতি কিলোমিটারে বড় বাসের ভাড়া ছিল ২ টাকা ১৫ পয়সা, এখন তা ২ টাকা ৫০ পয়সা। মিনি বাসে ২ টাকা ৫ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রামের বড় বাসে সর্বনিম্ন ভাড়া আগেরটাই ১০ টাকা এবং মিনি বাসে ৮ টাকা নির্ধারণ করা হয়।

 

 

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম