উন্নয়নের লক্ষ্য হবে জনস্বার্থ, মানবাধিকার ও জনকল্যাণ: সুলতানা কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২২, ১৮:০৪আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৮:০৪

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেছেন, জনস্বার্থকে বিবেচনায় না নিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে মানুষ ও পরিবেশের ভোগান্তি এবং ক্ষতি হচ্ছে। তিনি বলেন, ‘উন্নয়নের লক্ষ্য হবে জনস্বার্থ, মানবাধিকার ও জনকল্যাণ। জনগণের জন্যই উন্নয়ন।’

বুধবার (২৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে খুলনার বানিশান্তায় তিন ফসলি কৃষিজমিতে বালি ফেলার সিদ্ধান্তের প্রতিবাদে ৯টি মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন আয়োজিত নাগরিক সভায় তিনি এ কথা বলেন।

সুলতানা কামাল বলেন, ‘জনস্বার্থ বিবেচনা না করে নীতিনির্ধারকেরা সিদ্ধান্ত নেওয়ায় এই উন্নয়ন আমাদেরকে বিপদে ফেলছে, বিরক্ত করছে। জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত ও অসদাচরণের জন্য মোংলা বন্দরের চেয়ারম্যান মোহাম্মদ মুসার অপসারণ ও গ্রেফতার দাবি করছি। আমরা অনতিবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছি।’

তিনি বলেন, ‘উন্নয়ন হলো উপায়। উন্নয়ন কোনও জাতির লক্ষ্য হতে পারে না। লক্ষ্য হবে জনস্বার্থ, মানবাধিকার ও জনকল্যাণ। জনগণের জন্যই উন্নয়ন। আজ  কর্তা ব্যক্তিরা উন্নয়নকেই লক্ষ্য হিসেবে ধরে নিয়েছে। জনস্বার্থকে আমরা উন্নয়নের সঙ্গে মিলিয়ে ফেলেছি।’

নিজেরা করি সংগঠনের সমন্বয়ক খুশী কবির বলেন, ‘দেখানোর জন্য উন্নয়ন করা হলে সেটি উন্নয়ন নয়। জনগণের ক্ষতি করে অবকাঠামো নির্মাণ করা হলে, সেটি জনস্বার্থবিরোধী এবং এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।’

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান নাগরিক সভার মূল প্রবন্ধে বলেন, ‘উপকূলীয় জেলা খুলনা একটি কৃষি প্রধান জেলা। মোংলা বন্দর কর্তৃপক্ষ পশুর নদী ড্রেজিং সংক্রান্ত ‘মোংলা বন্দর ইনারবার ড্রেজিং’ শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের অধীনে পশুর নদীর ড্রেজিংকৃত বালুমাটি ফেলার জন্য এক হাজার একর জমি হুকুম দখলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে খুলনা জেলার দাকোপ উপজেলাধীন বানীশান্তা ইউনিয়নের ৩০০ একর তিন ফসলী উর্বর কৃষি জমি রয়েছে।’

তিনি বলেন, ‘বানীশান্তার কৃষিশ্রমিকদের সুরক্ষিত রাখতে এবং কৃষি ব্যবস্থা উন্নত করর উদ্দেশ্যে সরকার বিশ্বব্যাংকের সহায়তায় বানীশান্তাসহ ৩৩ নাম্বার পোল্ডারে ১৫ সেপ্টেম্বর, ২০১৫ থেকে কোস্টাল এমব্যান্ডমেন্ট ইরিগেশন প্রকল্পের আওতায় বাঁধ দিয়েছে। তারই ধারাবাহিকতায় বানীশান্তায় এখন তিন ফসল আবাদ হচ্ছে। এ কৃষি জমিতে আষাঢ় থেকে পৌষ মাসে আমন, পৌষ থেকে বৈশাখ মাসে তরমুজ, বৈশাখ থেকে শ্রাবণ মাস পর্যন্ত আউশ ধান ও অন্যান্য রবিশস্য চাষ করা হয়। মাটি ফেলার জন্য প্রস্তাবিত জমিতে শুধুমাত্র শস্য চাষই ব্যহত হবে তা নয়, ক্ষতিগ্রস্ত হবে এলাকার প্রান্তিক মানুষদের জীবন জীবিকার অন্যতম সংস্থান পুকুর, জলাশয়, মৎস্য সম্পদ ও গবাদি প্রাণী।'

নাগরিক সভায় আরও বক্তব্য রাখেন— বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ, মনীন্দ্র কুমার নাথ, কলামিস্ট সোহরাব হাসানসহ প্রমুখ।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
চার লেন হচ্ছে তিন মহাসড়ক
১৪ হাজার কোটি টাকা খরচ শেষে চট্টগ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে?
সাড়ে ছয় হাজার কোটি টাকার প্রকল্প, ছয় বছরে অগ্রগতি ৫ শতাংশ
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি