কল রেকর্ডের গুজব, কান না দেওয়ার অনুরোধ র‌্যাবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২২, ২৩:২৫আপডেট : ২৫ আগস্ট ২০২২, ২৩:২৫

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনী ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান—রাবের নাম ভাঙিয়ে গুজব ছড়ানোর অপচেষ্টা চলছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে ফেসবুকে র‍্যাবের অফিসিয়াল পেজে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

র‌্যাব বলছে, এসব তথ্য সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। জনসাধারণকে এসব গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। পাশাপাশি যারা আইনশৃঙ্খলা বাহিনী ও র‌্যাবের নামে গুজব ছড়ানোর অপচেষ্টা করছে তাদেরও সতর্ক করা হচ্ছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

র‌্যাব জানায় ছড়িয়ে পড়া গুজবটি হলো ‘আগামীকাল থেকে নতুন যোগাযোগ নিয়ম চালু হতে যাচ্ছে, সমস্ত কল রেকর্ড করা হবে। সমস্ত ফোন কল রেকর্ডিং সংরক্ষণ করা হবে । হোয়াটসঅ্যাপ পর্যবেক্ষণ করা হবে। টুইটার নিরীক্ষণ করা হবে। ফেসবুক পর্যবেক্ষণ করা হবে। সমস্ত সামাজিক মিডিয়া এবং ফোরাম পর্যবেক্ষণ করা হবে। যারা জানেন না তাদের জানিয়ে দিন। সকলের ডিভাইসগুলি মন্ত্রিসভা সিস্টেমে সংযুক্ত করা হবে।’

সতর্ক করে র‌্যাব বলছে, ওপরের ওই বক্তব্যটি সম্পূর্ণভাবে গুজব ও ভিত্তিহীন।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম