শোডাউন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সম্রাটের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২২, ১৯:৫৮আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১৯:৫৯

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট জামিনে মুক্তি পেয়েই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। বিশাল শোডাউন নিয়ে শুক্রবার (২৬ আগস্ট) বিকাল পৌনে ৫টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা জানানোর পর ‘রাজনীতি নিয়ে নতুন করে কোনও ভাবনা নেই’ মন্তব্য করে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট বলেন, ‘আমরা সবাই শেখ হাসিনার কর্মী, বঙ্গবন্ধুর কর্মী। শেখ হাসিনার কর্মী ছিলাম, আছি, থাকবো; কর্মী হিসেবেই কাজ করে যেতে চাই।’

এর আগে জামিন পাওয়ার তিন দিন পর আজ দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল ছাড়েন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। এই খবরে বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে হাজির হন, সম্রাটকে ঘিরে স্লোগানও দেন কেউ কেউ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় সম্রাটকে অভিনন্দন জানান এবং নানা ধরনের স্লোগান দেন তারা।

দীর্ঘ কারাভোগের পর সোমবার (২২ আগস্ট) জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিন পান ইসমাইল চৌধুরী সম্রাট। ক্যাসিনোবিরোধী অভিযানের সময় ২০১৯ সালের অক্টোবরে ৬ অক্টোবর গ্রেফতার হয়েছিলেন তিনি। পরে নানা অভিযোগে সম্রাটের বিরুদ্ধে একাধিক মামলা হয়।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম