সাংবাদিক সাগর বিশ্বাসের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে ডিআরইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২২, ১৯:৫৮আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৯:৫৮

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) প্রয়াত সদস্য সাগর বিশ্বাসের পরিবারকে গ্রুপ বীমা থেকে পাওয়া ৩ লাখ টাকা দেওয়া হয়েছে।

ডিআরইউ’র কল্যাণমূলক কর্মকাণ্ডের আওতায় এই সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিআরইউ। 

রবিবার (২৮ আগস্ট) ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব ডিআরইউ কার্যালয়ে সাগর বিশ্বাসের স্ত্রী প্রতিভাময়ী বিশ্বাসের হাতে এই চেক তুলে দেন।

এসময় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মাহমুদুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান, কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু ও কার্যনির্বাহী সদস্য সুশান্ত কুমার সাহা উপস্থিত ছিলেন।

ডিআরইউ জানিয়েছে, চলতি বছর ডিআরইউ’র ৮ সদস্য মৃত্যুবরণ করেন। ইতোমধ্যে দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে ডিআরইউয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমানের পরিবারকে গত ২৮ মার্চ গ্রুপ বীমা থেকে পাওয়া ৪ লাখ টাকা তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

এছাড়াও গত ১৮ আগস্ট আরেক সাবেক সাংগঠনিক সম্পাদক পীর হাবিবুর রহমানের পরিবারকে গ্রুপ বিমা থেকে প্রাপ্ত ৩ লাখ টাকা দেওয়া হয়েছে।

একই দিন প্রয়াত সদস্য শামসুল আলম বেলাল, বদিউল আলম ও জিল্লুর রহিম আজাদের পরিবারের হাতে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা ডিআরইউ’র নিজস্ব তহবিল থেকে প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ষাটোর্ধ্ব ডিআরইউ সদস্যরা গ্রুপ বীমার আওতায় পড়েন না। এক্ষেত্রে গঠনতন্ত্র অনুযায়ী ডিআরইউ’র নিজস্ব তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়।

অপর দুই প্রয়াত সদস্য দৈনিক আমাদের সময়ের আবুল বাশার নুরু ও দৈনিক ইত্তেফাকের গিয়াস উদ্দিনের পরিবারকে গঠনতন্ত্র অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

/এসআই/এফএ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম