গায়ে আগুন দিয়ে ব্যবসায়ীর মৃত্যু: হেনোলাক্স গ্রুপের এমডির স্ত্রীর জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২২, ১৫:২২আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১৫:২২

জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের গায়ে আগুন দিয়ে ব্যবসায়ী গাজী আনিসের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির (হেনোলাক্স গ্রুপ) ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিনের স্ত্রী ফাতেমা আমিনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

তার জামিন আবেদনর শুনানি নিয়ে সোমবার (২৯ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও মো. আক্তার রসুল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ কামরুল আহসান খান (আসলাম)।

এর আগে গত ৪ জুলাই বিকালে জাতীয় প্রেসক্লাবের খোলা স্থানে ব্যবসায়ী গাজী আনিস নিজের গায়ে আগুন দেন। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। দেহের ৮০ শতাংশ পুড়ে যাওয়া আনিস চিকিৎসাধীন অবস্থায় ৫ জুলাই ভোরে মারা যান।

পরেরদিন ৫ জুলাই দুপুরে আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন ও ফাতেমা আমিনের বিরুদ্ধে আনিসের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। একইদিন রাতে রাজধানীর উত্তরা থেকে স্ত্রীসহ হেনোলাক্সের মালিককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

পরে জানা গেছে, আগুনের ঘটনার দুই মাস আগে একটি কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাওনার দাবি নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন করেছিলেন আনিস। ৫০ বছর বয়সী আনিসের গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। তিনি ঠিকাদারি ব্যবসা করতেন। এক সময় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক