রক্তদান কার্যক্রম সহজীকরণের লক্ষ্যে লাইফ ব্লাড ব্যাংক নামে একটি মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) রাজধানীর উত্তরায় প্রপেলার ফাউন্ডেশন ও শিশু-কিশোরদের স্বেচ্ছাসেবী সংগঠন-স্টেপ অ্যাহেড বাংলাদেশের যৌথ উদ্যোগে অ্যাপটির উদ্বোধন করা হয়।
স্টেপ অ্যাহেড বাংলাদেশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
সংগঠনটি জানায়, মোবাইল অ্যাপটির মাধ্যমে রক্তদাতা এবং রক্ত গ্রহীতার মধ্যে দ্রুত যোগাযোগ ও সমন্বয়ের ফলে রক্তদানের মতো মহতী কার্যক্রম আরও গতিশীল হবে। এতে মানুষ উপকৃত হবে।
সংগঠন দুটি সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করাসহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে।









