অবাক চোখে চারপাশ দেখে ফাতেমা

সাদ্দিফ অভি
৩১ আগস্ট ২০২২, ০৯:৪১আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০৯:৪৩

দুই হাত নাড়ছে, বড় বড় চোখে চারপাশ দেখছে। একবার চোখ ঘুরিয়ে ডানে দেখছে, আবার বামে। হয়তো বুঝার চেষ্টা করছে নতুন জীবন কেমন। ছোট শিশুরা অচেনা পরিবেশ কিংবা মানুষ দেখলে কান্না করে, তবে ফাতেমা  ব্যতিক্রম। ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মায়ের পেট ফেটে ভূমিষ্ঠ হওয়া শিশু ফাতেমার আশ্রয়স্থল এখন রাজধানীর আজিমপুর ছোট মনি নিবাসে। সেখানে আরও বিভিন্ন বয়সের ২৮টি শিশুর সঙ্গে তার নিবাস।

গত ১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় মায়ের পেট ফেটে জন্ম নেয় এক শিশু। এ সময় মারা যান শিশুটির বাবা জাহাঙ্গীর আলম,  মা রত্না বেগম ও ছয় বছরের বোন সানজিদা। এরপর শিশুটিকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয় নগরীর বেসরকারি লাবীব হাসপাতালে। সেখানে জন্ডিসসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসা দেওয়া হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসন, ত্রিশাল উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের একাধিক সভা করে শিশু ফাতেমাকে ঢাকার আজিমপুরে ছোট মনি নিবাসে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। শিশুটি চিকিৎসাসহ ভবিষ্যতের কথা বিবেচনা করে ছোটমনি নিবাসে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় জেলা প্রশাসন।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে ছোট মনি নিবাসে গিয়ে দেখা যায়, ফাতেমা তার দোলনায়  শুয়ে আছে। দুই হাত নাড়ছে, আর অবাক চোখে তাকিয়ে চারপাশ দেখছে। একদম সুস্থ স্বাভাবিক একটি শিশুর মতোই তার আচরণ।

ফাতেমার দেখভাল করছেন রাশিদা। তিনি জানান, ফাতেমা বেশ ভালো আছে। সময়মতো খাবার দিই আমরা। কান্নাকাটি করে না একদম।

একটু দেখতে চাইলে তিনি কোলে করে ফাতেমাকে নিয়ে আসেন ভেতর থেকে। তখনও ফাতেমা অবাক চোখে চারপাশ দেখছে। ছোট ছোট হাতগুলো নাড়ছে। 

এদিকে ফাতেমার আইনগত অভিভাবককে পাঁচ লাখ টাকা দিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গঠিত ট্রাস্টি বোর্ড। গত ৭ আগস্ট হাইকোর্ট এ অর্থ পরিশোধে ট্রাস্টি বোর্ডকে একমাস সময় দিয়েছিলেন।

/এসও/আইএ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
কালাপাহাড়-ধলাপাহাড়: খাঞ্জেলি দিঘিতে কুমির যেভাবে হয়ে উঠেছিল বিশ্বাসের প্রতীক
বারবার একটা মোজা হারিয়ে যায় কেন? বিজ্ঞান কি উত্তর পেয়েছে?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম