আবদুল আউয়াল মিন্টুর আগাম জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৮আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৬

ফেনীর সোনাগাজী উপজেলায় বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

তার জামিন আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন আইনজীবী আকতার রসুল মুরাদ, সৈয়দ নুরে আলম সিদ্দিকী ও মোসাদ্দেক বিল্লাহ।

এর আগে গত ২৯ আগস্ট বিকেল ৪টায় সোনাগাজীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হন। এ ঘটনায় পুলিশ বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় সোনাগাজী মডেল থানায় আবদুল আউয়াল মিন্টুসহ বিএনপির ও অঙ্গসংগঠনের ৩৪৪ নেতাকর্মীর নামে পৃথক দুটি মামলা করে পুলিশ। দুটি মামলার বাদী এসআই সুরজিৎ বড়ুয়া ও এসআই মাইন উদ্দিন।

মামলার অন্য আসামিরা হলেন, সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি ও চরচান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাসেল হামিদী, উপজেলা ছাত্রদের নেতা পিয়াস প্রকাশ পিচ্চি পিয়াস প্রমুখ।

/বিআই/এমআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম