আগস্টে সড়কে নিহত ৬০৩, আহত ২৯৯০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৬আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৪

চলতি বছরের আগস্ট মাসে ৩ হাজার ৭৫৭টি সড়ক দুর্ঘটনায় ৬০৩ জন নিহত ও ২ হাজার ৯৯০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সেভ দ্য রোড।

প্রতিবেদনে আরও বলা হয়, নিহত ব্যক্তিদের মধ্যে ৫০ শতাংশই শিশু-কিশোর ও তরুণ। যাদের বয়স ৭ থেকে ২৫ বছর তারা  অধিকাংশই শিক্ষার্থী। নিহতদের ২০ শতাংশ বৃদ্ধ, যাদের বয়স ৬০ বছরের বেশি। বাকি ৩০ শতাংশ বিভিন্ন বয়সী। দুর্ঘটনাগুলোর ৬০ শতাংশ ঘটেছে বাইক লেন না থাকা ও সড়কপথ বেহালের কারণে।

২৬টি জাতীয় দৈনিক, বিভিন্ন সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক চ্যানেলে প্রকাশিত-প্রচারিত তথ্যর পাশাপাশি সারাদেশে সেভ দ্য রোডের স্বেচ্ছাসেবীদের তথ্যানুসারে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির মহাসচিব শান্তা ফারজানা।

প্রতিবেদনে জানানো হয়, বাইক লেন না থাকা ও দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণে এক হাজার ৬২টি দুর্ঘটনায় আহত হয়েছে ৭৫০ জন। নিহত হয়েছে ৯২ জন। অসাবধানতা, ঘুমন্ত ভাব, ক্লান্তিসহ দ্রুত চালানোর কারণে ৮৩৯টি ট্রাক দুর্ঘটনায় আহত হয়েছে ৫৬০ জন ও নিহত হয়েছে ৬৮ জন। খানাখন্দ, বিশ্রাম ছাড়া একটানা পরিবহন চালানোসহ বিভিন্ন কারণে ৮৯৬টি বাস দুর্ঘটনায় আহত হয়েছে ৯১৮ ও নিহত হয়েছে ২৫৫ জন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, পাড়া-মহল্লা-মহাসড়কে লরি, পিকআপ, নছিমন, করিমন, ব্যাটারিচালিত রিকশা, সাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার দুর্ঘটনা ঘটেছে ৯৬০টি। এতে আহত হয়েছে ৭৬২ ও নিহত হয়েছে ১৮৮ জন।

গত ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত নৌপথে দুর্ঘটনা ঘটেছে ১৫৫টি। এ সময় আহত হয়েছে ৩৭৭ ও নিহত হয়েছে ১৫ জন এবং নিখোঁজ রয়েছেন ৩৪ জন।

পুরো মাসে রেলপথে দুর্ঘটনা ১৬৬টি। দুর্ঘটনায় আহত হয়েছে ১৭৪ ও নিহত হয়েছে ১৯ জন।

আকাশপথে কোনও দুর্ঘটনা না ঘটলেও বিমানবন্দরে চরম অব্যবস্থাপনার কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৪ যাত্রী।

/এমআরএস/এনএআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম