‘সহজ’-এর জরিমানা স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২২, ২১:৪২আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৩

ট্রেনের একটি সিটের বিপরীতে দুজনকে টিকিট বিক্রি করার অভিযোগে অনলাইন সেবা প্রদানকারী সহজ ডটমকে করা ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানার আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

তাদের দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিচরপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার তানজীব উল আলম ও কাজী এরশাদুল আলম। 

এর আগে সহজ‌ ডটকমের বিরুদ্ধে বিশ্বজিত সাহা নামের এক গ্রাহক অভিযোগ করেন। তিনি দাবি করেন, সহজ ডটকম থেকে গত ২৯ জুন চিত্রা (৭৬৩) ট্রেনের ঈশ্বরদী থেকে উল্লাপাড়া পর্যন্ত শোভন চেয়ার (জ- ২৯) আসনের টিকিটি কেনেন তিনি। যাত্রার তারিখ ছিল ৩০ জুন। কিন্তু ওই ট্রেনে উঠে দেখতে পান একই আসন অন্য যাত্রীর কাছে বিক্রি করা হয়েছে।

তার অভিযোগের ভিত্তিতে গত ৩১ অক্টোবর সহজ ‌ডটকমকে ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানার করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম