বিপিজেএ’র সভাপতি হারুন, সাধারণ সম্পাদক নাফিজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২২, ২২:২১আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ২৩:০৪

বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি নির্বাচিত হয়েছেন হারুন আল রশীদ (দৈনিক বাংলা), আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাফিজা দৌলা (ইনডিপেনডেন্ট টিভি)। 

শুক্রবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় সংসদের যুগ্ম সচিব তারিক মাহমুদ।

সংগঠনটির নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মসিউর রহমান খান (সমকাল), তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ইসি জানিয়েছে, সভাপতি পদে হারুন আল রশীদ ৮৬ ভোট পেয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী নিখিল ভদ্র (কালের কণ্ঠ) পেয়েছেন ৫২ ভোট। সাধারণ সম্পাদক পদে নাফিজা দৌলা ৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কাজী সোহাগ (মানবজমিন) পেয়েছেন ৫১ ভোট।

কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী সাজিদুল হক (বিডিনিউজ২৪ডটকম) সর্বোচ্চ ৯২ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি জাহাঙ্গীর কিরণ (দৈনিক মানবকণ্ঠ) পেয়েছেন ৩৯ ভোট। অন্যদিকে অর্থ সম্পাদক পদে সিরাজুজ্জামান (জাগোনিউজ২৪ডটকম) ৭৪ পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জিএম শাহনেওয়াজ (সময়ের আলো) পেয়েছেন ৫৯ ভোট।

এছাড়াও দফতর সম্পাদক পদে ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জেসমিন মলি (বণিক বার্তা)। আর প্রতিদ্বন্দ্বী শাজাহান মোল্লা (ঢাকা প্রকাশ) পেয়েছেন ৫২ ভোট।

নির্বাহী সদস্য পদে পাঁচ জন ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এমরান হোসাইন শেখ (বাংলা ট্রিবিউন) ও আজমল হক হেলাল (সারাবাংলাডটনেট), ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সামসুদ্দিন আহমেদ (ইত্তেফাক) ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. সাইফুল্লাহ (ইউএনবি) এবং ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মিজান রহমান (প্রতিদিনের সংবাদ)। সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী আগামী দুই বছর তারা দায়িত্ব পালন করবেন।

ভোটগ্রহণের আগে সকালে সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ১২ থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সাধারণ সভা উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু।

বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদ্য সাবেক সভাপতি উত্তম চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরান রেজা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজাহান সরদার, সুভাষ চন্দ্র বাদল, আশিষ সৈকত, শাহেদ চৌধুরী, আজিজুল ইসলাম ভূইয়া, রেজোয়ানুল হক রাজা, কাজী সোহাগ, সাইফুল আলম, মাহমুদ ফয়সালসহ সাংবাদিক নেতারা।

অনুষ্ঠান শেষে অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক মো. তারিক মাহমুদ প্রধান নির্বাচন কমিশনার, সহকারী পরিচালক নুরুল আবছার ও সহকারী পরিচালক জ্যোতির্ময় গোলদার নির্বাচন কমিশনার এবং সহকারী পরিচালক তানজিনা তানিন নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত কয়েকজন
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম