স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে ভারতের স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২২, ২০:১৬আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ২০:১৮

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ভারতের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. ভারতী প্রভীন পাওয়ারের একটি সৌজন্য দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভুটানের পারোতে স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় হোটেল লা মেরিডিয়ানে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয় দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে করণীয় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্য আলাপ-আলোচনা হয়। অলটারনেটিভ মেডিসিন, যৌথ গবেষণা ও প্রশিক্ষণ সহযোগিতা, তথ্য বিনিময়, ভ্যাকসিন উৎপাদন, ওষুধ উৎপাদন, ট্রেডিশনাল মেডিসিন, চিকিৎসা সরঞ্জাম উৎপাদন, ল্যাব ইকুইপমেন্ট, যক্ষ্মা ও ম্যালেরিয়া নির্মূলে যৌথ প্রচেষ্টা, মেডিকেল ভ্রমণে সমঝোতা স্মারক, ফার্মাসিউটিক্যালস সেক্টরের উন্নয়ন, ডিজিটাল হেলথ সার্ভিসেস, প্রভৃতি বিষয় নিয়ে পারস্পরিক সহযোগিতা ও যৌথভাবে কাজ করার জন্য মত বিনিময় হয়।

এ ছাড়া ম্যালেরিয়া শূন্য ঘোষণার জন্য ক্রস বর্ডার সহযোগিতা নিয়েও আলোচনা হয় বৈঠকে।

বৈঠকে করনাকালীন বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশের প্রতি সহযোগিতায় এগিয়ে আসার জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের নিজস্ব কারখানায় ভ্যাকসিন, ওষুধ উৎপাদনসহ অন্যান্য স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ভারত সরকারের বিশেষ সহযোগিতার কথা তুলে ধরলে ভারতীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী সে ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দেন।

করোনা মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে এ সময় ভারতীয় স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন।

/এসও/এনএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম