প্রতিহিংসার রাজনীতি থেকে বের হওয়ার আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, হিংসা-বিদ্বেষ পরিহার করে সকলকে ইসলাম, দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। প্রতিহিংসার রাজনীতি কারও কাম্য হতে পারে না।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর জেলার হাজীগঞ্জে একটি আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। দেশ নিয়ে ভাবতে হবে, ইসলাম নিয়ে চিন্তা করতে হবে। প্রতিহিংসার রাজনীতির চর্চা আলেমদের মধ্যেও শুরু হয়েছে। এগুলো থেকে বের হয়ে বৃহৎ চিন্তা নিয়ে কাজ করতে হবে।









