সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডে আরও ৯ আইনজীবী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:২০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:২০

স্বল্প আয়ের ও অসহায় নাগরিকদের আইনি সেবা নিশ্চিতের লক্ষ্যে প্যানেল আইনজীবী হিসেবে আরও ৯ জন আইনজীবীকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি।

বুধবার  (৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসার ফারাহ মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের সভাপতিত্বে ২২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে তারা হলেন-  সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শেগুফতা তাবাসসুম আহমেদ, অ্যাডভোকেট ইশরাত হাসান, অ্যাডভোকেট সাবরিনা জেরিন, ব্যারিস্টার সৈয়দ নাফিউল ইসলাম, অ্যাডভোকেট সাদিয়া তাসনিম, অ্যাডভোকেট নিশাত ফারজানা, অ্যাডভোকেট সাবিনা ইয়াসমিন, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ মাহবুবুল করিম এবং অ্যাডভোকেট আরিফুল হক রোকন।

জানা গেছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জন্য ৫৪ জন এবং আপিল বিভাগে ১১ জনসহ মোট ৬৫ জন আইনজীবী সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী তালিকাভুক্ত আছেন।

প্রসঙ্গত, দেশের স্বল্প আয়ের ও অসহায় নাগরিকদের আইনি সেবা নিশ্চিতের লক্ষ্যে ২০০০ সালে ‘আইনগত সহায়তা প্রদান আইন’ করা হয়। এই আইনের অধীনেই প্রতিষ্ঠা করা হয় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা। এই সংস্থার অধীনে সুপ্রিম কোর্টসহ দেশের ৬৪  জেলায় লিগ্যাল এইড কমিটি কাজ করছে।

/বিআই/এমএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম