সাংবাদিক শাকিল হাসানকে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলার রায় ২০ সেপ্টেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২২, ২১:৪২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ২১:৪২

যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ক্যামেরা পারসন শাহীন আলমকে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলায় রায় ঘোষণার জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। বুধবার (৭ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীর আদালত রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। এদিন বাদী পক্ষের আইনজীবী এখলাছ উদ্দিন ভুঁইয়া যুক্তিতর্ক উপস্থাপন শুনানি করেন।

শুনানিতে তিনি বলেন, দুই সাংবাদিকের ওপর হামলার সময় ক্যামেরায় ধারণ করা চার মিনিটের ফুটেজ আদালতে দেওয়া হয়েছে। সেখানে দেখা গেছে, আসামি রহিম, জব্বার, জাকিরের নেতৃত্বে অন্যান্যরা হামলা করছে। এই আসামিদের শনাক্ত করে ছবিও আদালতে দাখিল করা হয়েছে। যাতে সন্দেহাতীতভাবে প্রমাণ হয় রহিম, জব্বার, জাকিরের নেতৃত্বে শাকিল ও শাহিনকে মারধর করে ও পরে শাকিলকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা চেষ্টা করে।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু যুক্তিতর্ক শুনানিতে বলেন, দুই সাংবাদিক চাঁদা চাইতে গেলে ব্যবসায়ী নেতারা তাদের মারধর করে। কিন্তু কোনও ব্যবসায়ী নেতাকে আসামিপক্ষ সাফাই সাক্ষী হিসেবে আদালতে উপস্থাপন করেনি। উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার জন্য আগামী ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

ভুক্তভোগী সাংবাদিক শাকিল হাসান বলেন, দায়িত্বরত সাংবাদিকের ওপর হামলার অর্থ শুধু ব্যক্তিগতভাবে কাউকে আক্রান্ত করা নয় বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপর হামলা। এ হামলার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা এবং নিরাপত্তা আক্রান্ত হয়েছে। আমি দীর্ঘদিন ধরে মামলাটি চালাচ্ছি, কারণ আমি প্রমাণ করতে চাই সাংবাদিকের ওপর হামলা হলে বিচার হয়। এর আগে সাগর-রুনি হত্যাকাণ্ডসহ অসংখ্য সাংবাদিক নিপীড়নের ঘটনায় আমরা কোনও বিচার হতে দেখিনি।

উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর রাজধানীর চকবাজারে দেবীদাস লেনে অবৈধ পলিথিন ব্যাগ তৈরির অবৈধ কারখানা নিয়ে প্রতিবেদন তৈরি করতে গিয়ে হামলার শিকার হন যমুনার সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ক্যামেরা পারসন শাহীন আলম। রহিম, জব্বার, জাকিরের নেতৃত্বে হামলাকারীরা তাদের ওপর চড়াও হয় এবং ক্যামেরা ভাঙচুর করে। হামলা থেকে বাঁচতে তারা নিকটস্থ একটি মুদি দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা শাকিল হাসানের গায়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে স্থানীয় লোকজন বাধায় দেওয়ায় প্রাণে বেঁচে যান শাকিল।

এ ঘটনায় শাকিল হাসান বাদী হয়ে চকবাজার থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। দুই আসামি গ্রেফতার হলেও পরে জামিনে বেরিয়ে যান তারা।

/টিএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান