পথচারীকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা: এএসআইসহ তিনজন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় রাজধানী পল্লবী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুবুল আলমসহ তিন জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পথচারীর পকেটে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগে  তাদের রিমান্ডের আদেশ দেওয়া হয়।

রিমান্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন, মো. রুবেল ও মো. সোহেল রানা। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) তিন আসামিকে আদালতে হাজির ককরা হয়। একই সঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে প্রত্যেককে সাতদিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন। আবেদন বিবেচনায় নিয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, আসামি এএসআই মাহবুবুল আলমসহ একজন সোর্সের কাছ থেকে ইয়াবার প্যাকেট নিয়ে খলিলুর রহমান নামের এক পথচারীর পকেটে ঢুকিয়ে দেন। এ ঘটনায় পথচারীর বিরুদ্ধে পল্লবী থানায় মাদক মামলা দেয় পুলিশ। পরবর্তী সময়ে পথচারীর পকেটে মাদক ঢুকিয়ে দেওয়ার ভিডিও বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়। এরপর এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় পল্লবী থানার উপ-পরিদর্শক খালিদ হাসান তন্ময় বাদী হয়ে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এএসআই মাহবুবুল আলমসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেন।

/টিএইচ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম