পুলিশের সঙ্গে সংঘর্ষ: বিএনপি’র ১০৫ কর্মীকে ৬ সপ্তাহের আগাম জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৪

পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নোয়াখালীর সোনাইমুড়ি থানায় দায়ের করা মামলায় উপজেলা বিএনপি’র আহ্বায়ক আনোয়ারুল হক কামালসহ দলের ১০৫ নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তাদের জামিন আবেদনের শুনানি শেষে রবিবার (১১ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

এর আগে গত ৩ সেপ্টেম্বর নোয়াখালীর সোনাইমুড়ীতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ এম মাহবুব উদ্দিন খোকনসহ দলটির ১৭৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়। মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয় ৪০০ থেকে ৫০০ জনকে।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিদোয়ান ভূঁইয়া বাদী হয়ে সোনাইমুড়ী থানায় মামলাটি করেন। মামলার এজাহারে তিনি বলেন, আসামিরা ঘটনার দিন বিনা কারণে হামলা চালিয়েছে। হামলাকারীরা আমার মাথা ফাটিয়ে দিয়েছে। ঘটনাকালের ভিডিও চিত্র দেখে আসামিদের চিহ্নিত করা হয়েছে বলেও তিনি জানান।

/বিআই/এফএস/ 
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম