টাস্কফোর্স কমিটিতে জাতীয় মৎস্যজীবী সমিতির প্রতিনিধি রাখার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৮

দেশের উপকূলে ইলিশসহ সামুদ্রিক মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রতি বছরের নির্দিষ্ট সময়ে মাছ শিকার থেকে জেলেদের বিরত রাখতে মানবিক সহায়তা দেওয়া হয়। এ জন্য গঠিত টাস্কফোর্স কমিটিতে জাতীয় মৎস্যজীবী সমিতির প্রতিনিধিদের সম্পৃক্ত করার দাবি জানানো হয়েছে।

রবিবার (১১ সেপ্টম্বর) জাতীয় মৎস্যজীবী সমিতির শান্তিনগর কার্যালয়ে নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এ দাবি জানান সংগঠনটির সভাপতি ইসলাম আলী। এ সময় তিনি বলেন, টাস্কফোর্স কমিটিতে মৎস্য প্রতিনিধিদের সম্পৃক্ত করা না গেলে মৎস্য খাতে দুর্নীতি ও অনিয়ম বাড়তেই থাকবে।

সভায় ‘জাল যার, জলা তার’ নীতি বাস্তবায়নে সরকারের চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করে জাতীয় মৎস্যজীবী সমিতি। গত ১৯ আগস্ট সমুদ্রে ঘূর্ণিঝড়ে উল্লেখযোগ্য সংখ্যক জেলের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় সভায়। এ ছাড়া নিহত জেলেদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি ইসলাম আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন– সংগঠনটির মহাসচিব মো. রফিকুল ইসলাম, গোপাল রাজবংশী, শ্রীমন্ত রাম দাস, আমির হামজা, সুরুজ্জামান, সোলাইমান হোসেন, ইকবাল হোসেন, গুরুদাস হালদার প্রমুখ।

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম