সাত বছরের সাজা থেকে বাঁচতে ১২ বছর ধরে পলাতক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২২, ২৩:৩৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ২৩:৩৫

সাত বছরের সাজা থেকে বাঁচতে ১২ বছর ধরে পলাতক থাকা গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় একটি ব্যাংকের অফিস সহকারী আতোয়ার রহমান (৬০) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জের সদর উপজেলার বেতালি মিতরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪-এর অধিনায়ক মোজাম্মেল হক।

তিনি বলেন, গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের ম্যানেজার বাদী হয়ে তৎকালীন অফিস সহকারীর দায়িত্বে থাকা মো. আতোয়ার রহমানকে আসামি করে মামলা করেন। মামলার পর থেকে আতোয়ার গ্রেফতার এড়াতে পালিয়ে ঢাকা চলে আসে। মামলাটির বিচারকার্য শেষে ২০১০ সালের ২৩ মার্চ অভিযুক্ত আসামি আতোয়ারকে সাত বছরের সাজা দেওয়া হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার এড়ানোর লক্ষ্যে আতোয়ার আত্মগোপনে চলে যায়। এ সময় সে নিজের পরিচয় গোপন রেখে পেশা পরিবর্তন করতে থাকে। সে ঢাকায় এসে বিভিন্ন এলাকায় রিকশা চালায় এবং রাজমিস্ত্রির কাজ করে। পরে সে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ শুরু করে।

/আরটি/এনএআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম