ফেনীতে পুলিশের সঙ্গে সংঘর্ষ: বিএনপির ৭৪ নেতাকর্মীর আগাম জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩১

পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় ফেনীর সোনাগাজীর উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টুসহ ৭৪ নেতা-কর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

তাদের জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার (১২ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো.আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে আবেদনের পক্ষে শুনানি নিয়ে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।

এর আগে গত ২৯ আগস্ট বিকাল ৪টায় বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সোনাগাজীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পরে এ ঘটনায় পুলিশ বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করে। 

ঘটনার পরদিন গত ৩০ আগস্ট বিকালে সোনাগাজী মডেল থানায় মামলা দুটি দায়ের করা হয়। এসআই সুরজিৎ বড়ুয়া ও এসআই মাইন উদ্দিন বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

পরে মামলার আসামিদের মধ্যে ৭৪ জন আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান। 

/বিআই/ইউএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম