সংজ্ঞা মেনে ‘পরিকল্পনাবিদ’ নিয়োগের দাবি বিআইপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২২, ১৭:১২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৭:১২

‘পরিকল্পনাবিদ’ পদবি ব্যবহার এবং কর্মক্ষেত্রে ‘নগর পরিকল্পনাবিদ’ পদে নিয়োগ, পদোন্নতি ও প্রেষণে নিয়োগের ক্ষেত্রে ইমারত নির্মাণ বিধিমালায় উল্লেখ করা সংজ্ঞার অনুসরণের দাবি জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি)। ইতোমধ্যে তারা নগর পরিকল্পনা সংশ্লিষ্ট ৪৫টি প্রতিষ্ঠানের কাছে এ নিয়ে আইনি নোটিশও পাঠিয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সংগঠনটির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

তারা দাবি করেন— ইমারত নির্মাণ বিধিমালা-২০২০ অনুযায়ী, ‘পরিকল্পনাবিদ’ হতে হলে অবশ্যই নগর ও অঞ্চল/গ্রামীণ পরিকল্পনায় স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সদস্যপদ থাকতে হবে। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ‘প্রধান নগর পরিকল্পনাবিদ’ পদে একজন স্থপতি অতিরিক্ত দায়িত্ব হিসাবে এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে ‘প্রধান নগর পরিকল্পনাবিদ’ পদে একজন প্রকৌশলী ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সরকার এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থায় বর্তমানে ‘নগর পরিকল্পনাবিদ’-এর সর্বমোট ২৪২টি শূন্য পদ রয়েছে উল্লেখ করে বিআইপি জানায়, সরকারি প্রতিষ্ঠানগুলোর সদিচ্ছার অভাবে ‘পরিকল্পনাবিদ’-এর উপযুক্ত পদ থাকা সত্ত্বেও ওই পদে যথাযথ নিয়োগ দেওয়া হচ্ছে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,   প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-৪১, ডেল্টা প্ল্যান ২১০০, আমার গ্রাম আমার শহর, জাতীয় অভিযোজন পরিকল্পনা ইত্যাদি উদ্যোগের মাধ্যমে সরকার সামাজিক ন্যায়বিচার, পরিবেশগত স্থিতিশীলতা এবং জলবায়ু উন্নয়ন নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু এসব কর্মসূচি পালনের জন্য মাঠে পর্যাপ্ত সংখ্যক নগর পরিকল্পনাবিদ নেই। যার মূল কারণ নিয়োগ সংক্রান্ত জটিলতা, সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর সদিচ্ছার অভাব এবং ‘পরিকল্পনাবিদ’ পদবির অপব্যবহার।

টাউন ইম্প্রুভমেন্ট অ্যাক্ট, ১৯৫৩ এর ভিত্তিতে ১৯৫৩ সালে ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট (বর্তমানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) এবং ১৯৬৫ সালে নগর উন্নয়ন অধিদফতর স্থাপন করা হয়। কিন্তু ১৯৯১ সালের পূর্বে বাংলাদেশে কোনও বিশ্ববিদ্যালয় থেকে নগর ও অঞ্চল/গ্রামীণ পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি দেওয়া হতো না। এজন্য, তৎকালীন সময়ে উল্লেখিত সংস্থায় ‘পরিকল্পনাবিদ’ হিসেবে নগর পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রকৌশলী এবং স্থপতিদের নিয়োগ দেওয়া হতো।

কিন্তু বর্তমানে এ চিত্র পাল্টেছে। দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে নগর ও অঞ্চল/গ্রামীণ পরিকল্পনা বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি সম্পন্ন করে প্রতিবছর প্রায় ৩০০ জন পরিকল্পনাবিদ কর্মক্ষেত্রে প্রবেশের উপযোগী হচ্ছে। নগর ও অঞ্চল/গ্রামীণ পরিকল্পনাবিদদের সংখ্যা বর্তমানে ২৫০০ এর বেশি হওয়া সত্ত্বেও, বিগত ২৫ বছর যাবত পরিকল্পনা সংশ্লিষ্ট সরকারি কিছু দফতরে ‘পরিকল্পনাবিদ’ পদে এমনকি অ্যান্ট্রি লেভেলেও ‘স্নাতকোত্তর ডিগ্রিধারী’ পরিকল্পনাবিদ নিয়োগ দেওয়া হচ্ছে।

কিন্তু দেখা যায় যে, আইনি বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও, দেশের প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় কিছু ব্যক্তিকে প্রতিনিয়ত ‘নগর পরিকল্পনাবিদ’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় যাদের বিএনবিসি-তে উল্লেখিত দুটো যোগ্যতার একটিও নেই। এছাড়াও, বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিবর্গ যথাযথ যোগ্যতা ছাড়াই ‘নগর পরিকল্পনাবিদ’ বা ‘নগরবিদ’ হিসেবে তাদের পরিচয় দিয়ে আসছেন, যেখানে বাংলাদেশ বা বিশ্বের অন্য কোথাও ‘নগরবিদ’ নামে কোন পদবি প্রচলিত নেই।

/আরএইচ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম