৪৫২ বিএনপিকর্মীর ছয় মাসের আগাম জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩৩

দেশের বিভিন্ন জেলায় দলীয় কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ, হামলা ও নাশকতার অভিযোগে বেশকিছু মামলায় বিএনপি’র ৪৫২ জন নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তাদের পৃথক জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার (১২ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী ফজলুর রহমান, এ এম মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল ও মাহবুবুর রহমান খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।

এর আগে পণ্যের দামবৃদ্ধি, ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহতের প্রতিবাদ এবং দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বিএনপি। ওই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এসব ঘটনায় দেশের বিভিন্ন জেলায় মামলা দায়ের করা হয়। সেসব মামলায় বিএনপির নেতাকর্মীরা হাইকোর্টে আবেদন জানিয়ে জামিন পান। 

কুমিল্লার নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভুঁইয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলার সাবেক চেয়ারম্যান আজাহারুল ইসলাম মান্নান, ফেনীর সোনাগাজীর উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনসারুল হক, সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন।

আইনজীবীরা জানান, ঝিনাইদহ, ফেনী, ঠাকুরগাঁও, নারায়ণগঞ্জ, নাটোর ও কুমিল্লা জেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ২১৭ জন, ফরিদপুরের ৮৫ জন, নোয়াখালীর বেগমগঞ্জের ৩৫ জন, কিশোরগঞ্জের সদর, পাকুন্দিয়া ও কটিয়াদী থানার মোট ১১৫ জনকে হাইকোর্ট আগাম জামিন দিয়েছেন।

/বিআই/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম